ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক, মা হলেন শ্রীময়ী চট্টরাজ। এখন খুশির জোয়ার কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়েছেন। বিয়ের মাত্র ১০ মাসেই সুখবর। কৃষভি এসেছে কাঞ্চন-শ্রীময়ী জীবনে।
দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন, খবর শুনে কী বললেন তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?
ফেব্রুয়ারি মাসেই পিঙ্কির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। এরপর ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে ফেলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। আর ২ মার্চ সামাজিক বিয়েও সম্পন্ন হয়েছিল তাঁদের।শ্রীময়ীর সাথে সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন। বিয়ের ১০ মাস না পেরোতেই কন্যা সন্তানের বাবা হলেন কাঞ্চন। এই খবর এক সংবাদ মাধ্যমে তরফে পিঙ্কিকে জানানো হয়। খবর শুনে বেশ খুশি পিঙ্কি, কাঞ্চন প্রাক্তন বলেন, ‘আমি খুব খুশি, অনেক শুভেচ্ছা গোটা পরিবারকে।” পিঙ্কি আরও বলেন, ‘মা এবং মেয়ে দুজনেই যেন সুস্থ থাকে।’ উল্লেখযোগ্য বিষয় হল, কাঞ্চনের আগের পক্ষের অর্থাৎ কাঞ্চন-পিঙ্কির একটি ছেলেও আছে। নাম ওশ।
কাঞ্চন ফের বাবা হয়েছে, ওশের উপর কি কোনও প্রভাব পড়বে, কি জানালেন পিঙ্কি?
কাঞ্চনের প্রাক্তন পিঙ্কির দাবি, ‘এই খবর ওশের উপর কোনও ভাবেই প্রভাব ফেলবে না।’
কন্যা সন্তানের বাবা হওয়ার পর কাঞ্চন কি জানিয়েছেন?
কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ১০ মাসেই তাঁদের জীবনে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর কাঞ্চন বলেন, ‘আই অ্যাম ভেরি সরি’ বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই সব কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ হঠাৎ শ্রীময়ীর কিছু অসুবিধে দেখা দেয়। এর পর চিকিৎসক জানান আজই সিজার করতে হবে। এর পর আর দেরি করেননি তাঁরা। কন্যা সন্তান এসেছে তাঁদের জীবনে। এ বিষয়ে কাঞ্চন আরও যোগ করেছেন, আমরা কন্যা সন্তানই চেয়েছিলাম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.