রবিবার মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা জগতের অন্যতম কাঙ্খিত ছবি ‘পুষ্পা ২’-এর ঝলক। প্রথম পর্বের পর ফের দ্বিতীয় পর্বের জন্য আগ্রহী দর্শকেরা। ছবিতে আল্লু অর্জুনকে দেখার আগ্রহ অনেকেরই। এবার দ্বিতীয় পর্বের প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে। এবার আল্লু অর্জুনের মুখে বসিয়ে দেওয়া হয়েছে ‘ওয়াইল্ডফায়ার হুঁ’-এর সংলাপ। এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এমন আভাস পাওয়া যাচ্ছে।
প্রথম ঝলকে অভিনেতা সকলের নজর কেড়েছেন। দুই এক সেকেন্ডের জন্য ধরা দিয়েছেন তিনি। যদিও ছবির দ্বিতীয় পর্বের প্রথম ঝলক মুক্তি পাওয়ার আগে আল্লু অর্জুনের রং মাখা একটি মুখের ছবি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেখানে অভিনেতার মুখে ছিল নীল রং। এবারে একইরকম মেকাপে ধরা দিয়েছেন আরেক অভিনেতা। যদিও এতদিন আল্লু অর্জুনকে দেখার জন্য সকললে উদগ্রীব থাকলেও এই নতুন অভিনেতার কোনো আভাস এর আগে পাওয়া যায়নি।
দ্বিতীয় পর্বে আল্লু অর্জুন ও ফাহাদ হাসিল ছাড়াও থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র। জানা যাচ্ছে ওই তারকার নাম তারক পোনাপ্পা। তারক নামের এই নতুন অভিনেতাকে দেখে অনেকেই ছবির দ্বিতীয় পর্বের জন্য বেশ আগ্রহী হয়ে উঠেছেন। ১৯৯১ সালের ৭ই জুন কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তারক। তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার অভিনয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে। তারক ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বেঙ্গালুরুতে এমটেক করেন।
পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয় করতেন টুকটাক। কলেজে পড়াকালীন তিনি মডেলিং করতে শুরু করেন। চার বছর মডেলিং করেন তিনি। মডেলিং করে জনপ্রিয় হওয়ার পর ২০১৭ সালে ‘আজারামারা’ নামক একটি কন্নড় ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরপর তাকে ২০১৮ সালে ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। সেইসময় থেকে জনপ্রিয় হতে শুরু করেন তিনি।
এরপর ২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-তেও তাকে দেখা গিয়েছে। এরপর চলতি বছরে ‘পুষ্পা ২’ ছবিতে তার অভিনয় জীবনে নতুন পালক জুড়তে চলেছে। এই ছবিতে তার যে ঝলক দেখানো হয়েছে তাতে দেখা গিয়েছে তার মাথার একপাশের চুল কাটা এবং মুখ জুড়ে নানান রঙ দিয়ে মেকাপ করা রয়েছে। তার চরিত্রে কী ভূমিকা ছবিতে রয়েছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.