বলি পাড়ার নেপো কিড হিসেবে অনেকেই তাকে পিছনে নানান কথা বললেও তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করতে বাধ্য করে। বলিউডের একাধিক নায়িকার মনে জায়গা করে নিয়েছেন তিনি। শোনা যায়, হ্যান্ডসম হওয়ার জন্য তাকে বেশিরভাগ নায়িকা পছন্দ করতেন। কিন্তু তিনি এখন শুধুই আলিয়া ভাটের। তিনি হলেন রনবীর কাপুর। বর্তমানে তিনি এক মেয়ের বাবা। তাদের ছোট্ট সংসার ও অভিনয় জগত নিয়ে দিব্যি রয়েছেন রনবীর।
রনবীর কাপুর অভিনয়ের বিষয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। একসময় পরপর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেন তিনি। এরকমই তাকে দেখা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করতে। ঘনিষ্ঠ দৃশ্যে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন রনবীর। এই ছবিতে গতানুগতিক অভিনয়ের বাইরে গিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে রনবীরকে।
কিন্তু ঐশ্বর্যের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে তাকে অভিনয় করতে হবে শুনে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন নায়ক। রনবীরকে অনেকেই লেডিস ম্যান বলে ডাকেন। তার এমন অস্বস্তির কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। জানা গিয়েছে, রনবীর সেই ছবিতে ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমতো ভয় পাচ্ছিলেন।
ঐশ্বর্যকে ছোঁয়ার আগে তিনি নাকি ঘাবড়ে যেতেন। একবার কপিল শর্মার কমেডি শোতে এসে ঐশ্বর্যের রূপের প্রশংসা করেছিলেন রনবীর। বলেছিলেন, ঐশ্বর্য স্নান করলে তখন জলের স্নান হয়ে যায়।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য ও রনবীর জুটি অনেকেই পছন্দ করেছিলেন। এদিকে ঐশ্বর্যের পরিবার নাকি মোটেই ভালো চোখে দেখেননি বিষয়টি। পরিবারের কাউকে এই দৃশ্যের কথা ঐশ্বর্য নাকি বলে উঠতে পারেননি। গোপন রেখেই করেছিলেন শ্যুটিং।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.