আজ মঙ্গলবার মকর সংক্রান্তি। এই দিনটি হিন্দু ধর্মে পবিত্র বলে মনে করা হয়। এইদিনে প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা। এবারের কুম্ভ মেলা মহাকুম্ভ হিসেবে পালিত হচ্ছে। ২০১৩ সালের পর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ২০২৫ সালে ফের অনুষ্ঠিত হল মহাকুম্ভ মেলা। এই মেলায় দেশ ও বিদেশ থেকে বহু মানুষ যোগদান করেন। এদিন মকর সংক্রান্তিতে উপচে পড়া ভিড় হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তির দিন সকালে ১০টা পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন। আর সময় যত এগোচ্ছে, ভিড় ততই বাড়ছে। অর্থাৎ বেলা বাড়লে ক্রমশ ভিড় যে আরও হবে তা স্পষ্ট। দেশ বিদেশের বহু মানুষ যেমন মেলায় এসেছেন তেমনই প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানান, সকাল ৭টায় আখড়ার সাধু সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেছেন। এছাড়া উত্তরপ্রদেশ প্রশাসনের একটি বড় অংশ মনে করছে এবারের মহাকুম্ভ মেলায় ৪০ কোটি পুণ্যার্থীর ভিড় হবে। গতকাল সোমবার এই মেলা শুরু হয়েছে। আগামী ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই মেলা।
আগামী সাত সপ্তাহ ধরে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। প্রতি ছয় বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়৷ ২০১৯ সালে অর্ধকুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। তার আগে ২০১৩ সালে ছিল মহাকুম্ভ মেলা। ঠিক ১২ বছর পর ফের মহাকুম্ভ মেলা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এত বিপুল পরিমাণ মানুষের আগমন যা এই মেলাকে আরও প্রাণোচ্ছল করে তোলে।
প্রশাসনের তরফে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে আঁটসাঁট করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। পুলিশি নজরদারির পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা। জলের নীচে কাজ করতে পারে এমন ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি এই মেলা উত্তরপ্রদেশের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলবে তা স্পষ্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন,
*তারাপীঠ ঘুরে এসে পৌষ-পূর্ণিমার পুজোয় মেতে উঠলেন শ্রীময়ী! দেখুন ছবি

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.