ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে তার উপর, কিন্তু তার মনোবল আগের মতনই প্রখর। আচমকা আঘাতের পরেও দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি। সইফ আলি খানকে নিয়ে এমনটাই জানালেন চিকিৎসকেরা। ছয়বার ছুরির আঘাত করা হয়েছে সইফ আলি খানকে। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই বৃহস্পতিবার ডা. নীতিন দাঙ্গের তত্ত্বাবধানে আড়াই ঘণ্টার অস্ত্রোপচার হয় সইফ আলি খানের।
জানা যাচ্ছে, দুই মিলিমিটারের ছুরির ভাঙা অংশ বের করা হয়েছে তার শরীর থেকে। অভিনেতার সেরিব্রোস্পাইনাল তরল বের হয়েছিল অনেকটা। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয় সইফকে। কিন্তু শুক্রবার সইফের মনোবল দেখে হতবাক চিকিৎসকেরা। এদিন নিজেই হাঁটলেন, কথা বললেন সকলের সঙ্গে।
আর সইফের এমন কাণ্ড দেখে চিকিৎসকেরা তাকে ‘টাইগার’ সম্বোধন করলেন। সইফ বর্তমানে কেমন আছেন? এই বিষয়ে সইফের যে মেডিকেল টিম রয়েছে তাদের তরফে শুক্রবার লীলাবতী হাসপাতালে একটি সাংবাদিক বৈঠক করা হয়৷ সেখানে নিউরোসার্জেন ডা. নীতিন দাঙ্গে জানান, সইফকে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, “সইফ ভাগ্যবান যে বরাত জোরে বেঁচে গিয়েছেন। অল্পের জন্য বড়সড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছে ওর শিরদাঁড়া। সেরিব্রোস্পাইনাল তরল বের হলেও অস্ত্রোপচারে সেটা বন্ধ করা হয়েছে। পুরোপুরি নিরাময় হতে সময় দরকার। তবে সইফ ভালো রয়েছেন এখন। আজকে হাঁটাচলাও করেছেন। তবে ক্ষতস্থানে সংক্রমণ এড়ানোর জন্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের প্রবেশাধিকার সীমিত করে দিয়েছি আমরা।”
এদিন ছেলেকে দেখতে হাসপাতালে আসেন শর্মিলা ঠাকুর। এর পাশাপাশি করিনাকেও দেখা গিয়েছে হাসপাতালে আসতে। ঘটনার আকস্মিকতায় এখনও কারোর মুখ থেকে বিস্ময় কাটছে না। তবে সইফের মনোবল দেখে বিস্মিত চিকিৎসকেরাও।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.