চট্টগ্রাম আদালত চিন্ময়কৃষ্ণ দাসকে ‘শোন অ্যারেস্টের’ (গ্রেফতার হওয়া ব্যক্তিকে আবার গ্রেফতার) নির্দেশ দিয়েছে। এখনও তাঁর জেলমুক্তি হয়নি। তারই মাঝে চিন্ময়কৃষ্ণকে ফের গ্রেফতার করা হচ্ছে অন্য একটি মামলায়। গত বছরের শেষের দিকে বাংলাদেশের পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছিল।
গত মাসে ( ৩০ এপ্রিল ) রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছিল হাই কোর্ট। এখনও তাঁর জেলমুক্তি হয়নি। সোমবার চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানিতে ‘শোন অ্যারেস্ট’-এর নির্দেশ দিয়েছেন।
2024 এর নভেম্বরে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতচত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসায় প্রাণ হারিয়েছেন আইনজীবী সাইফুল ইসলাম। অভিযোগ, আদালতচত্বরে কু-পি-য়ে এবং পি-টি-য়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে। সেই ঘটনাতেই এ বার চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত।
আইনজীবী সাইফুল ইসলামের হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনই সোমবার গ্রাহ্য করলেন বিচারক। এই শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদমাধ্যম।
আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর পর সেই সংক্রান্ত ৬’টি মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। মূল অভিযুক্তেরা হলেন চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য প্রমুখ। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন । এখনও পর্যন্ত এই মামলায় ধৃত ২১ জন জেলে রয়েছেন।
আরও পড়ুন,অবশেষে জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস! জেলমুক্তি হবে কি?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.