তার রবিবারের সমস্ত পরিকল্পনা ব্যর্থ, তবে বজায় রয়েছে শান্তি। এমনটাই জানালেন অভিনেত্রী মধুমিতা সরকার। আসলে আমরা সকলেই জানি রবিবার মানেই আমরা সেটিকে নিজেদের জন্য তুলে রাখি। সপ্তাহের সমস্ত কাজ ভুলে একদিন বিশ্রামের, আনন্দের ও কাছের মানুষদের সাথে সময় কাটানোর।
সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। তবে তিনি রবিবারের জন্য যা যা পরিকল্পনা করেছিলেন সবটাই ব্যর্থ হয়েছে। তিনি সবই ভুলে গিয়েছেন শুধুমাত্র অপরিবর্তিত রয়েছে শান্তি। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যেখানে দেখা যাচ্ছে কোনোরকম মেকআপ বা ফিল্টার নেই। আদ্যপ্রান্ত সাধারণ পোশাকে রয়েছেন তিনি। পরনে নীল ডেনিম এবং স্লিভলেস কালো টপ। খোলা চুল, চোখেমুখে সরলতা। নেহাতই কিশোরীসুলভ সরলতা ধরা পড়েছে তার চোখেমুখে। আর ছবিগুলো তুলে দিয়েছেন তার মনের মানুষ দেবমাল্য চক্রবর্তী।
যা উল্লেখ করেছেন ক্যাপশনে। সাথে লিখেছেন, ‘রবিবার রাজত্ব করে, মাঝেমধ্যে বৃষ্টি হয়, সমস্ত পরিকল্পনাই ভুলে গিয়েছি, শুধু বজায় রয়েছে শান্তি।’ আর নীচে উল্লেখ করেছেন দেবমাল্যর নাম। দু’জনের রসায়ন চোখে পড়ার মতোন। আসলে সম্পর্কে কোনো রাখঢাক রাখছেন না।
সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করা থেকে শুরু করে কমেন্টে কথাবার্তা সবই চলে অকপটে। এই বিষয়টি বেশ পছন্দ করেন ভক্তরা। কারণ, প্রথম বিবাহ ভাঙার পর দ্বিতীয়বার প্রেম এসেছে তার জীবনে। বসন্তের এই দিনগুলি তাদের প্রিয় অভিনেত্রী যে ভরপুর উপভোগ করছেন সে বিষয়টি ভালো চোখেই দেখছেন ভক্তরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.