৫০-এর গন্ডিতে পা দিয়েও অবিবাহিত অমীষা পটেল। ছেলেরা নাকি তাঁর পিছু নিত। জীবনে বহু বার প্রেম-প্রস্তাব পেয়েছেন। কিন্তু তিনি কারও সঙ্গে থিতু হতে চাননি কখনই। বিয়ের প্রতি আস্থা নেই তেমনটা কিন্তু নয়। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে তাঁর। খ্যাতনামী এক তারকার এক রাতের জন্য শয্যাসঙ্গিনী হতে চান অমীষা।
স্কুল জীবনে অনেকেই প্রেমের প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ-বাজ ছেড়ে ঘরে থাকতে হবে। অমীষা কথায়, “যারা ভালবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে।” সেকারণেই নাকি বিয়ে করা হয়নি। অভিনেত্রী আরও জানান, কাজের জন্য জীবনে অনেক কিছুই হারিয়েছেন তিনি। আবার ভালবাসার জন্যও হারিয়েছেন অনেক কিছু। তবে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে একটা রাত কাটাতে চান তিনি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
মেয়েবেলা থেকেই টমের অনুরাগী অমীষা। মেয়েবেলায় পেন্সিল বাক্সে টমের ছবি রাখতেন মিষা। আর শুধু তা-ই নয়, মেয়েবেলা থেকে তাঁদের বাড়িতে বহু গুণী, খ্যাতনামী ব্যক্তিত্বদের আসতে দেখছেন। কিন্তু কাউকেই তাঁর মনে ধরেনি। নিজের ঘরে শুধুমাত্র টম ক্রুজের পোস্টার রাখতেন। সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে অভিনেত্রী অমীষা জানিয়েছেন, আমি ছোটবেলা থেকে ওঁর অনুরাগী।
ওঁর জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য ওঁর শয্যাসঙ্গিনী হতেও আপত্তি নেই।’’ বলাই বাহুল্য ‘টপ গান’, ‘দ্য মামি’ থেকে আরম্ভ করে সাম্প্রতিক সময়ের ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল নকিং’-এর মতো ছবি উপহার দিয়েছেন জনপ্রিয় টম। আপনারা সকলেই জানেন তিনি বিশ্বের সুপুরুষদের তালিকায় অন্তর্ভুক্ত। আশির দশকে যতটা জনপ্রিয়তা ছিল তাঁর, এখনও ঠিক ততটাই দর্শকমহলে আলোচিত তিনি।
আরও পড়ুন,
পরনে সাদা ধুতিপাঞ্জাবী, স্টেজে অসাধারণ নাচ আদর্শ বাঙালী ইউভানের!
উল্লেখযোগ্য বিষয় হল, ছবি ‘কহো না পেয়ার হ্যায়’-ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অমীষা। তবে একটা সময়ের পরে তিনি বলিউড থেকে অনেকটা দূরে সরে যান। ২০২৩ সালে ফের অমিষার প্রত্যাবর্তন ‘গদার ২’ ছবির মাধ্যমে।
আরও পড়ুন,
দেবীপক্ষে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরম-প্রিয়া, তারকা দম্পতি পুত্রের নাম কী?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.