১৯-শে সেপ্টেম্বর জুবিন গর্গের আচমকা মৃত্যুতে রীতিমতো স্তম্ভিত অসম গোটা দেশ। দুর্গাপুজোর আবহেও দৃশ্যমান হয়েছে সেই শোকের ছায়া। অসম নিজের ভূমিপুত্র জুবিনকে(Zubeen Garg) যে কতটা ভালোবাসে, তা দেখল গোটা দেশ। কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী জুবিন গার্গের শেষ যাত্রায়, যা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে দেয় প্রয়াত সঙ্গীতশিল্পীর।
ময়নাতদন্তে রিপোর্ট অনুযায়ী জলে ডুবে মৃত্যু হয়েছে, কিন্তু অনুরাগীদের মনে ক্রমেই দানা বাঁধছে সন্দেহ, তাদের মনে ঘোরা ফেরা করছে নানান প্রশ্ন। গায়ক জলে ভয় পেতেন তা সত্ত্বেও তিনি কেনও জলে নামলেন? লাইফ জ্যাকেট ছাড়া কেন জলে নামলেন? জলের মধ্যে শিল্পী যখন বাঁচার জন্য শেষ চেষ্টা করছিলেন ক্থান সেখানে উপস্থিত সকলে তড়িঘড়ি তাকে কেন বাঁচালো না? আরও অনেক প্রশ্ন রয়েছে অনুরাগীদের। এই মুহূর্তে জুবিনের মৃত্যুর তদন্ত চলছে জোর কদমে। প্রকাশ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই একে একে ‘৪’ জন গ্রেফতার হয়েছেন। এরমধ্যেই গায়ক জুবিনকে শ্রদ্ধা জানাতে ফের আরও একটি পদক্ষেপ অসম সরকারের। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সদ্যজাত এক হস্তিশাবকের নামকরণ করা হল গায়ক জুবিনের গানের নাম অনুযায়ী।
আরও পড়ুন,
Aparajita: কোজাগরী লক্ষ্মীপুজোয় অপরূপা অপরাজিতা! স্নিগ্ধতায় মুগ্ধ করলেন সকলকে
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কমিটি ৪ঠা অক্টোবর বিশ্ব পশু দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেয়। সদ্য জন্ম নেওয়া হস্তি শাবকের মা জঙ্গলের সবথেকে আদরের হাতি কুয়ারি। খুব স্বাভাবিকভাবেই হাতিটির মা হওয়ার খবর শুনে সকলেই বেশ উচ্ছসিত ছিলেন। এর পর এই হস্তিশাবকের নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’। এখানে জানিয়ে রাখা দরকার, ‘মায়াবিনী’, প্রয়াত জুবিন গর্গের গাওয়া একটি জনপ্রিয় গান। খুব স্বাভাবিকভাবেই ‘মায়াবিনী’ নামকরণ করার মাধ্যমে ফের জুবিনকে শ্রদ্ধা জানানোর চেষ্টা গোটা অসমের। এই প্রসঙ্গে অসমের বনমন্ত্রী চন্দ্রগ্রহণ পাটোয়ারি একটি পোস্ট করে লিখেছেন, “হস্তি শাবকটির নাম রাখা হয়েছে মায়াবিনী, যার অর্থ নতুন আলোর সঞ্চার।”
আরও পড়ুন,
Viral Video: মা’কে অপমান! যুবতিকে উত্তম-মধ্যম দিলেন যুবক
উল্লেখ্য,
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে হঠাৎ মৃত্যু হয় জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের। দু’বার ময়নাতদন্তের পর ২৪-এ সেপ্টেম্বর গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই মুহূর্তে জুবিনের মৃত্যু তদন্ত ভার রয়েছে অসমের বিশেষ তদন্তকারী দলের হাতে। ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার করেছেন জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা-সহ আরও তিনজনকে। ঘটনা নিয়ে বেশ উদ্বেগে দিন কাটছে জুবিনের(Zubeen) অনুরাগীদের। তাঁরা সুবিচারের আশায় রয়েছেন।
Heartening news on #WorldAnimalDay — Kuwari, the elephant of @kaziranga_ has given birth to a healthy female calf! With immense affection and public goodwill, we’ve named her “MAYABINI” — a symbol of new life, hope, and harmony in the wild.@himantabiswa @CMOfficeAssam… pic.twitter.com/JcPljdN6IU
— Chandra Mohan Patowary (@cmpatowary) October 4, 2025

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.