দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে বদল আসছে। পুরনো স্বয়ংক্রিয় গেটের বদলে বসানো হবে ১৩৩টি নতুন গেট, যাত্রীদের সুবিধার জন্য।
কলকাতা মেট্রোয়(Kolkata Metro) বড়সড় পরিবর্তন আসছে। একদিকে যেমন শহরের বিভিন্ন রুটে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে, তেমনই ব্লু লাইনে (Dakhineswar–Shahid Khudiram route) যাত্রীদের সুবিধার জন্য বড় পদক্ষেপ নিল মেট্রো(Kolkata Metro) কর্তৃপক্ষ। এবার বদলে ফেলা হচ্ছে সমস্ত পুরনো স্বয়ংক্রিয় গেট।

মেট্রো সূত্রে খবর, ২৫টি স্টেশনে মোট ১৩৩টি নতুন গেট বসানো হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে। ২০১১ সালে বসানো পুরনো গেটগুলি এতদিনে নষ্ট হয়ে গিয়েছে বা যন্ত্রাংশের অভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।
কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পর থেকেই গেট খুলতে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ নিত্যযাত্রীদের। অনেক সময় গেট না খোলার কারণে লম্বা লাইন পড়ে এবং তাড়াহুড়োর সময় সমস্যায় পড়েন যাত্রীরা। কাগজ ভাঁজ হয়ে গেলে কিউআর কোড স্ক্যান করতে না পারাও অন্যতম সমস্যা।
আরও পড়ুন
দ্বিগুণ হচ্ছে পরিষেবা! কলকাতা এয়ারপোর্টে বাড়ছে মেট্রো, রাতেও মিলবে, কবে থেকে চালু?
যদিও বরানগর ও দক্ষিণেশ্বরের মতো নতুন স্টেশনে আপাতত গেট বদলের পরিকল্পনা নেই। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অভিযোগ ও প্রযুক্তিগত সমস্যার কথা মাথায় রেখেই গেট বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন গেটগুলিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অসুবিধা না হয়।
#KolkataMetro #BlueLine #MetroUpdate #AutomaticGates #PublicTransport #KolkataNews #IndianRailways #MetroCommuters #WestBengalNews

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.