বাংলায় গড় আয়ের উত্থান: মহারাষ্ট্র–বিহারকে টপকে গেল পশ্চিমবঙ্গ

সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, মাথাপিছু গড় আয়ের নিরিখে বড়সড় সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গ। গ্লাসগোর এক সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চমকপ্রদ তথ্য—২০২৫ সালের হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের মাসিক গড় আয় দাঁড়িয়েছে প্রায় ২০.২১ টাকা, যা দেশের বহু বড় রাজ্যের তুলনায় বেশি। এই তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান ও কেরলের মতো রাজ্যকে পিছনে ফেলেছে বাংলা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই রাজ্যগুলির বেশিরভাগেই বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, একমাত্র উত্তরপ্রদেশই পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। ফলে অর্থনৈতিক দিক থেকে বাংলার এই অগ্রগতি রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টে আরও জানানো হয়েছে, সারা দেশে একজন মানুষের গড় মাসিক আয় ৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ ৪৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বার্ষিক গড় আয় ধরা হয়েছে প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার ৪৮৯ টাকা। অপরদিকে দেশের মধ্যে সবচেয়ে কম গড় আয় লক্ষ্য করা গিয়েছে লাক্ষাদ্বীপে—সেখানে মাসিক আয় মাত্র ১৪.২৬ টাকা।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি আয় করেন ৩৫ থেকে ৪৪ বছর বয়সিরা। তাঁদের পরেই রয়েছেন ৪৫–৫৪ বছর বয়সিরা এবং তারপর ২৫–৩৪ বছর বয়সি কর্মরত জনগোষ্ঠী। কেরিয়ারের শুরু বা অবসরের কাছাকাছি বয়সে থাকা মানুষের আয় তুলনামূলকভাবে কম।

লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পুরুষদের গড় বার্ষিক আয় প্রায় ১৯ লক্ষ ৫৩ হাজার টাকা, যেখানে মহিলাদের গড় আয় প্রায় ১৫ লক্ষ ১৬ হাজার টাকা। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সার্বিকভাবে আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সব মিলিয়ে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের অর্থনৈতিক গতিপথকে নতুনভাবে তুলে ধরেছে এবং রাজ্যের উন্নয়ন নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ দেখিয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক