Nusrat-Yash: বছরের শেষ প্রান্তে এসে স্মৃতির পাতায় ডুব দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সামাজিক মাধ্যমে শেয়ার করলেন একগুচ্ছ ছবি। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের অপেক্ষায় যখন গোটা বিশ্ব, ঠিক তখনই ব্যতিক্রমী ঢঙে স্মৃতি রোমন্থন করলেন নুসরত।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি চার্চের সামনে দাঁড়িয়ে আছেন নুসরত ও তার স্বামী যশ দাশগুপ্ত (Yash)। কখনও গাড়ির ওপর বসে, আবার কখনও রাস্তায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই তারকা দম্পতি। মূলত নিজেদের সুখস্মৃতিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেই এই পোস্ট।
ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘স্মৃতির গলিগুলো আবার ঘুরে দেখছি। বন্ধুরা, এই গীর্জাটির কথা কি তোমাদের মনে আছে? সেই শুরু থেকে এখন পর্যন্ত, এটি একটি দীর্ঘ যাত্রা। গানটিকে এবং আমাদের দুজনকে ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।’
আসলে একটি গানের শ্যুটিংয়ের খাতিরেই প্রথম এই জায়গায় গিয়েছিলেন তারা। দীর্ঘ সময় পর সেখানে ফিরে এসে পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়ায় ক্যামেরাবন্দী হন এই জুটি। ছবির পাশাপাশি সেই গানের কিছু অংশও শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারা।
অথচ একটা সময় নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং যশের সঙ্গে নতুন জীবন শুরু করা নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন নুসরত। এমনকি পুত্রসন্তান ঈশানের জন্ম নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। তবে সেসব সমালোচনাকে পেছনে ফেলে বর্তমানে যশের সঙ্গে সুখেই দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।
#Nusrat #Yash #Newyear #memories

Hello, I am SB. I have been working in blogging for more than five years.