Dev-Subhasree: প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে আসতে চলেছেন দেব-শুভশ্রী! বড়সড় ঘোষণা নায়িকার

Dev-Subhasree: ​ইন্ডাস্ট্রিতে দেবের (Dev) ২০ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেতা একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন, তবে সেখানে টলিউডের ‘লেডি সুপারস্টার’ তথা তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গাঙ্গুলীকে (Subhasree) আমন্ত্রণ জানাননি বলে গুঞ্জন ওঠে। সম্প্রতি এই বিষয়ে মুখ খোলার পাশাপাশি একটি বিশেষ ঘোষণাও করলেন নায়িকা।

​অনেকেই জানেন, দীর্ঘ সময় এই দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল এবং তারা পরস্পরকে এড়িয়ে চলতেন। তবে ‘ধূমকেতু’ সিনেমার সময় থেকেই তাদের মধ্যে পুনরায় বন্ধুত্বের সূত্রপাত হয়। সম্প্রতি দেবের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে শুভশ্রীকে দেখা না যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা শুরু হয়।

কিন্তু সেইসব বিতর্ককে ছাপিয়ে সবাইকে চমকে দিয়ে এই জুটি ফিরছেন আগামী পুজোয়। তাদের পরবর্তী সিনেমা ‘দেশু ৭’-এর ঘোষণা করে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেছেন।

​ভিডিওতে শুভশ্রী বলেন, ”নমস্কার, আমি শুভশ্রী। আপনারা জানেন এই বছর পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের পরবর্তী সিনেমা ‘দেশু ৭’। দেব যখন টলিউডে ২০ বছর পূর্ণ করলো, তখন আমাকে আমন্ত্রণ জানালো না। এটা কি সম্ভব? ‘শ’ ছাড়া ‘দেশু’ কখনো সম্ভব নয়। তাই আগামীকাল আমরা একসঙ্গে একটি ফেসবুক লাইভে আসছি।”

​তিনি আরও জানান, দর্শকদের কোনো প্রশ্ন থাকলে তারা যেন কমেন্টবক্সে লেখেন। পাশাপাশি একটি বিশেষ চমকের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রিতেই বোধহয় এর আগে এতো বড়ো ঘোষণা করা হয়নি। আপাতত অপেক্ষা করুন কালকের জন্য।” কমেন্টে আবার দেব লেখেন, ‘ম্যাডাম সময়টা একটু বলবেন? রেডি হতে হবে তো।’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক