Sohini: বর্তমানে ২০২৬ সালকে অনেকেই ‘নতুন ২০১৬’ হিসেবে আখ্যা দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো দিনের সোনালী মুহূর্ত ভাগ করে নেওয়ার এই মিছিলে সামিল হয়েছেন বলিউড ও টলিউডের অনেক তারকা। সেই তালিকায় এবার নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)।
টলিউড ইন্ডাস্ট্রিতে সোহিনীর পথচলা শুরু হয়েছিল খুব অল্প বয়সে। সাধারণ এক কিশোরী থেকে আজকের পরিণত অভিনেত্রী হয়ে ওঠার যাত্রাটা মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম আর লড়াইয়ের মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ইতিমধ্যে অভিনয়ের আঙিনায় পার করে ফেলেছেন বেশ কয়েক বছর।
সম্প্রতি সোহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁর যুবতী বেলার ঝলক দেখা যাচ্ছে। ছবিগুলোতে সহ-অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির সঙ্গে তাঁকে ফ্রেমবন্দী হতে দেখা গেছে। নিজের একক কিছু মুহূর্তও শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “ফিরে দেখা ২০১৬”।
ছবিগুলো পোস্ট করার পরপরই অনুরাগীদের প্রশংসায় ভেসেছেন তিনি। নেটিজেনদের মতে, চোখের পলকে যেন একটি দশক পেরিয়ে গেল! তবে দীর্ঘ সময় পার হলেও সোহিনীর রূপের জৌলুস কমেনি বরং তিনি আগের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় ও সাবলীল হয়ে উঠেছেন।
উল্লেখ্য, কেরিয়ারের শুরুতে ধারাবাহিকের মাধ্যমে নজর কাড়লেও ধীরে ধীরে বড় পর্দায় নিজের জায়গা করে নেন সোহিনী। কাজ করেছেন ইন্ডাস্ট্রির নামী সব অভিনেতাদের সাথে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের একটি সম্পর্কের ইতি টেনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সাথে।

Sudeshna has been writing entertainment reports since 2021.