‘ওর পুরুষাঙ্গ অচল! ৮ বছর ধরে সন্তান হচ্ছিল না, আমি ছুঁতেই…’, ভাইরাল পডকাস্টে ওরির বিস্ফোরক মন্তব্য, তোলপাড় নেটপাড়া

আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান থেকে শুরু করে বলিউডের তারকাখচিত পার্টি—প্রায় সব জায়গাতেই যাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ে, তিনি ওরহান আত্রামানি ওরফে ওরি। বলিপাড়ায় ‘সেলেব ইনফ্লুয়েন্সার’ হিসেবে পরিচিত এই ব্যক্তিত্বকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কখন কী বলে বসেন, তা নিয়ে পাপারাজ্জিরাও সতর্ক থাকেন। এবার সেই কৌতূহল আরও কয়েক ধাপ বেড়ে গেল এলভিশ যাদবের পডকাস্টে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই পডকাস্ট ক্লিপে ওরি একটি দম্পতির কথা উল্লেখ করেন, যাঁরা দীর্ঘ আট বছর ধরে সন্তানসুখের চেষ্টা করেও সফল হননি বলে তাঁর দাবি। ওরির কথায়, সেই দম্পতির স্বামী নাকি সাহায্যের আশায় তাঁর কাছে আসেন এবং সরাসরি প্রশ্ন করেন তিনি কি কোনওভাবে সাহায্য করতে পারেন। পডকাস্টে ওরি জানান, ওই ব্যক্তির অনুরোধে তিনি সম্মতি দিয়েছিলেন এবং পারিশ্রমিকের কথাও উল্লেখ করেছিলেন।

ওরি আরও দাবি করেন, তাঁর হস্তক্ষেপের কয়েক মাসের মধ্যেই নাকি ওই দম্পতির জীবনে সুখবর আসে এবং স্ত্রী অন্তঃসত্ত্বা হন। এই বক্তব্য শোনামাত্রই পডকাস্টের সঞ্চালক এলভিশ যাদবের বিস্মিত প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি হয়, যা নেটদুনিয়ায় আলাদা করে নজর কেড়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ মন্তব্যটিকে নিছক রসিকতা বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ একে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বলে সমালোচনা করছেন। অনেকেই এলভিশ যাদবের হতভম্ব অভিব্যক্তি দেখে হাস্যরসের খোরাক খুঁজে পেয়েছেন।

What did I just watch?!?! Oh my god!
by
u/Maggi-is-my-name in
InstaCelebsGossip

সব মিলিয়ে, ওরির এই মন্তব্য আবারও প্রমাণ করল—বলিপাড়ার এই ‘সেলেব ইনফ্লুয়েন্সার’কে ঘিরে বিতর্ক আর ভাইরাল চর্চা যেন হাত ধরাধরি করেই চলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক