১১ ফেব্রুয়ারি থেকে চার রাশির জীবনে বড়সড় ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫৬ মিনিটে সৌন্দর্য, প্রেম, বিলাসিতা ও সম্পদের কারক গ্রহ শুক্র প্রবেশ করতে চলেছে শতভিষা নক্ষত্রে। এই বিশেষ নক্ষত্রে শুক্রের অবস্থান থাকবে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। তার পরে শুক্র গমন করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে।

জ্যোতিষ মতে, শতভিষা নক্ষত্রের অধিপতি হল রাহু। রাহু ও শুক্র পরস্পরের বন্ধু গ্রহ হওয়ায়, এই গমনকে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে ধরা হয়। এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি, বিলাসবহুল জীবনের প্রতি আকর্ষণ বৃদ্ধি, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা, মিডিয়া এবং সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনে নতুন দরজা খুলে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিষায় শুক্রের গমন ইঙ্গিত দিচ্ছে—প্রচলিত পথের বাইরে গিয়ে নতুন ও ব্যতিক্রমী উপায়ে সাফল্য লাভের সুযোগ।

এই গ্রহগত পরিবর্তনের ফলে বিশেষভাবে চারটি রাশির জীবনে আসতে পারে বড়সড় পরিবর্তন—

বৃষ রাশি:

বৃষ রাশি
বৃষ রাশি

বৃষ রাশির অধিপতি নিজেই শুক্র হওয়ায় এই সময়টি বৃষ জাতকদের জন্য অত্যন্ত শুভ। নতুন গাড়ি, গয়না বা দামী সম্পত্তি কেনার যোগ রয়েছে। আর্থিক স্থিতি মজবুত হবে, মানসিক চাপ কমবে এবং জীবনে স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা বাড়বে।More Details..

আরও পড়ুন:ভৈরব স্তুতি: অন্ধকার ভেদ করে জীবনে আলো আনার এক শক্তিশালী সাধনা

মিথুন রাশি:
মিথুন রাশির জাতকদের জন্য ভাগ্য সহায়ক সময় শুরু হচ্ছে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন আইডিয়া বাস্তবায়িত হতে পারে। পাশাপাশি ছোটখাটো ভ্রমণ থেকেও আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে।More Details..

কুম্ভ রাশি:

কুম্ভ রাশি
কুম্ভ রাশি

যেহেতু শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতেই অবস্থিত, তাই এই রাশির জাতকদের জীবনে শুক্রের প্রভাব আরও স্পষ্ট হবে। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে, প্রেম ও দাম্পত্য জীবনে সুখের সময় আসতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।More Details..

আরও পড়ুন:Mars Saturn Aspect 2026: মার্চে মঙ্গল–শনি দ্বিদ্বাদশ দৃষ্টি, কপাল খুলবে ৫ রাশির

তুলা রাশি:

তুলা রাশি
তুলা রাশি

তুলা রাশির অধিপতিও শুক্র। ফলে এই সময়ে তুলা জাতকদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ও সৃজনশীলতা বাড়বে। পড়ুয়া, শিল্পী, লেখক, মিডিয়া ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি বিশেষ শুভ। সন্তানের সাফল্য সংক্রান্ত সুখবরও আসতে পারে।More Details..

আরও পড়ুন:এই সপ্তাহে কেরিয়ারে সাফল্যের যোগ: উন্নতি ৬ রাশির, সতর্ক থাকবেন কারা?

সব মিলিয়ে, শতভিষা নক্ষত্রে শুক্রের এই গমন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বহু মানুষের জীবনে আশার আলো দেখাতে পারে বলেই জ্যোতিষীদের মত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক