Madhumita: লাল লেহেঙ্গায় অনন্যা অভিনেত্রী মধুমিতা (Madhumita)। সম্প্রতি ভাগ করে নিলেন সেই সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বরাবর সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সক্রিয় থাকেন এই অভিনেত্রী। যেখানে তিনি ভাগ করে নেন নিজের নানান ছবি ও ভিডিও।
এছাড়াও বিয়ের পর থেকে স্বামী দেবমাল্য চক্রবর্তীর সাথে কাটানো বিভিন্ন মুহূর্তগুলিকে তিনি তুলে ধরেন সকলের সামনে। সম্প্রতি একটি ফটোশ্যুটের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। তবে সেগুলো দেখে মনে হচ্ছে বিয়ের আগে সেগুলি তোলা হয়েছে। ছবিতে তার পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা।
তবে অবাক করা বিষয় হলো সেখানে কোনো গয়না পরতে দেখা যায়নি তাকে। ভীষণ সাধারণ অবতারে ধরা দিয়েছেন তিনি। চোখে যেন অপার জিজ্ঞাসা। ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন তাকে সাধারণ সাজেই অসাধারণ লাগে দেখতে।
আবার কারো কারো মতে তার চাহনি দেখে চোখ ফেরাতে পারছেন না তারা। সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। উল্লেখ্য, গত ২৩ শে জানুয়ারি তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী।
তবে ফের তাকে নতুন করে জীবন শুরু করার পথে চালিত করেছেন দেবমাল্য। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর গত মাসেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। আপাতত সংসার করছেন চুটিয়ে। মাঝেমধ্যেই তাদের বিভিন্ন ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়া। সবমিলিয়ে বেশ সুখে রয়েছেন অভিনেত্রী।