Koushani: সম্প্রতি এবার ‘দেশি গার্ল’ হিসেবে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন একাধিক লাস্যময়ী ছবি। তাইতো তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর জৌলুশ যেন ক্রমাগত বেড়েই চলেছে।
যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই। একদিকে যেমন তার অভিনয় দক্ষতা আরো অনেক বেশি পরিপক্ক হয়ে উঠছে, তেমনি নিজেকেও আরো বেশি মেইন্টেন করে রাখছেন তিনি। বেশিরভাগ সময় ওয়েস্টার্ন পোশাকে ধরা দিল মাঝেমধ্যেই থাকে শাড়িতেও দেখা যায়।
সম্প্রতি সেরকমই একটি বেগুনী রঙের ঝলমলে শাড়িতে দেখা গিয়েছে তাকে। যেটি পরে রীতিমতো উজ্জ্বল হয়ে উঠেছিলেন তিনি। শাড়ি পরে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘দেশি গার্ল’। আসলেও তাই শাড়িতেই মেয়েদের অনেক বেশি ভারতীয় বলে মনে হয়।
পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন শাড়িটি পরে তাকে অসাধারণ লাগছে দেখতে। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, সম্প্রতি তিনি ঘোষণা করেছেন ‘মৃগয়া-দ্য হান্ট’ ইউনিভার্সে যোগ দিতে চলেছেন তিনি।
ইতিমধ্যে এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। যেখানে রয়েছেন টলিউডের এক ঝাঁক তারকারা। সমাজের বিভিন্ন অন্যায় এবং তার প্রতিকারের দিকগুলি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সেখানেই এবার দেখা যাবে অভিনেত্রী কৌশানীকেও। শেষবার তাকে দেখা গিয়েছে ‘রক্তবীজ ২’ সিনেমায়।