Swastika: কাশ্মীর থেকে ফিরেই পাড়ি অরুণাচলে, ভ্রমণ প্রেমে মজেছেন অভিনেত্রী স্বস্তিকা

Swastika: কাশ্মীর থেকে ফিরে এবার অরুণাচলে পাড়ি দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। তার ভ্রমণ যেন শেষই হচ্ছে না। এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন সৌন্দর্য্য উপভোগ করতে। এই অভিনেত্রী বরাবরই প্রাণখোলা স্বভাবের। কোনদিনই আপোষ করতে পছন্দ করেন না তিনি।

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক বা পোশাক-আশাক এমনকি কর্মক্ষেত্রেও বরাবর নিজের সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। আশেপাশের মানুষ কী বললো তাতে কিছুই যায় আসে না তার। তবে শুধুমাত্র কর্মব্যস্ততা নিয়ে থাকলেই হয় না মাঝেমধ্যে নিজেকে একটু বিরতিও দিতে হয়।

সে বিষয়টি বেশ ভালো মতোই বুঝে গিয়েছেন তিনি। তাইতো ছুটি মিলতেই বেরিয়ে পড়েছেন এদিক-ওদিক। এইতো কদিন আগেই কাশ্মীরের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করে এসেছেন তিনি। আর এবার সেখান থেকে ফিরে পাড়ি দিয়েছেন আরেক সৌন্দর্য্যের রাজ্য অরুণাচল প্রদেশে।

এদিন সেখান থেকে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তার পরনে ভীষণ সাধারণ একটি শাড়ি এবং গায়ে লাল চাদর জড়ানো। পরম মুগ্ধতার সাথে তিনি তাকিয়ে রয়েছেন আশেপাশে। যা দেখে এটাই স্পষ্ট হয় সেখানকার স্নিগ্ধতা তাকে মুগ্ধ করেছে।

যদিও ছবিগুলো পোস্ট করে তিনি তার ঠিকানা সেখানে উল্লেখ করেননি। তবে সোশ্যাল মিডিয়ার লোকেশন থেকে স্পষ্ট হয়েছে তিনি রয়েছেন অরুণাচল প্রদেশে। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেকেই তার রূপের প্রশংসা করেছেন। অন্যদিকে এপ্রিল মাসে আসতে চলেছে তার নতুন সিনেমা ‘বিবি পায়রা’। যেখানে তিনি ছাড়াও দেখা যাবে আরেক অভিনেত্রী রাইমা সেনকে

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক