Nusrat: কালো ওয়েস্টার্ন পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেতা নুসরত জাহান (Nusrat)। তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভীষণ রকম সক্রিয় এই অভিনেত্রী। নিত্যদিন তাকে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়।
বিশেষ করে তার ফিটনেস এতোটাই ভালো যে কোনো পোশাকেই তাকে মানিয়ে যায় অনায়াসে। ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সবেতেই তিনি সাবলীল। আত্মবিশ্বাসের সাথে সেই পোশাক পরে নিজেকে তুলে ধরেন সকলের সামনে। সম্প্রতি সেরকমই একটি কালো ওয়েস্টার্ন পোশাক পরে সামনে এসেছেন অভিনেত্রী।
পোশাকটা বেশ খোলামেলা। যেখানে উন্মুক্ত হয়েছে তার শরীরের বেশ কিছু অংশ। মানানসই মেকআপ, উঁচু জুতো সবমিলিয়ে তাকে অন্যরকম মাত্রা দিয়েছে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তোমায় দেখছি, আমায় দেখছি।’ আসলে মাঝেমধ্যে বিভিন্ন মজাদার ক্যাপশন দিতে দেখা যায় তাকে।
এবারেও তার অন্যথা হয়নি, ছবিগুলো পোস্ট করতেই অনুরাগীরা বলছেন কালো রঙে ভীষণ মানায় এই অভিনেত্রীকে। এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করেছেন ভক্তরা। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে আরো একবার চর্চায় উঠে এসেছেন তিনি। আর ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখযোগ্য, সময় যত যাচ্ছে ততই নিজেকে আরও বেশি উন্নত করছেন অভিনেত্রী। সেটা ফিটনেসই হোক বা কেরিয়ার সবেতেই নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেন তিনি। আর তার এই সফরে সঙ্গী হিসেবে পেয়েছেন অভিনেতা যশ দাশভুক্তকে। বেশিরভাগ সময় তাদের এক সঙ্গেই দেখা যায়। ছেলে ঈশানকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন এই জুটি।