Ishaa: নীল ডেনিম, সাদা কোট, সাদা স্নিকার্স, হাতে ব্যাগ! ‘বস লেডি’ আবহ ছড়িয়ে দিলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। তার সাম্প্রতিক ছবিগুলি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। তবে সেগুলো কিন্তু দেশের নয় বরং বিদেশের রাস্তায় তোলা হয়েছে। ছবিগুলিতে আত্মবিশ্বাসী ইশাকে দেখে চোখ সরাতে পারছেন না সকলে।
আমরা জানি মাঝেমধ্যেই তারকারা এদিক-ওদিক বেরিয়ে পড়েন। হয় ছুটি কাটাতে নয়তো কাজের সূত্রে। মাঝেমধ্যেই বিদেশে দেখা যায় তাদের। সেরকমই এবার অভিনেত্রী ইশা পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। আর সেখানকার রাস্তায় হেঁটে ছবি তুলবেন না এমনটা হতেই পারে না।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে তাকে ভীষণ আত্মবিশ্বাসী লুকে দেখা গিয়েছে। আর তার পরনের পোশাকটি ছিল সেই পরিবেশের জন্য যথাযথ। বিদেশে মানুষ সাধারণত এমন ধরনের পোশাক পরতেই অভ্যস্ত। সে বিষয়টি মাথায় রেখে তাতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন ইশা।
তার প্রত্যেকটা ছবিতেই আলাদা স্নিগ্ধতা লক্ষ্য করা যায়। মূলত তার উদাসীন চাহনি এবং সরলতা আলাদা মাত্রা এনে দেয় তার ছবিতে। এবারেও তার অন্যথা হয়নি। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে স্পষ্ট করেছেন তিনি নিউইয়র্ক থেকেই এই ছবিগুলি তুলেছেন।
পোস্ট করতেই ভীষণ ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। অনেকেই জানতে চেয়েছেন তিনি কাজের সূত্রে সেখানে গিয়েছেন কিনা? যদিও তাদের কোনো উত্তর দেননি অভিনেত্রী। একইসাথে সেখানে প্রশংসা করতেও ভোলেননি সকলে। উল্লেখ্য, বর্তমানে জোরকদমে শ্যুটিং চলছে তার নতুন সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’এর। অনেকেই মনে করছেন সেই সিনেমার জন্যই তিনি পাড়ি দিয়েছেন বিদেশে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.