Susmita-Sabyasachi: দীর্ঘদিন মানসিক ও শারিরীক অত্যাচার সব্যসাচীর উপর, বিস্ফোরক অভিযোগ সুস্মিতার বিরুদ্ধে

Susmita-Sabyasachi: দীর্ঘ সময় নীরব থাকার পর অবশেষে একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi)। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। যেখানে প্রাক্তন স্ত্রী সুস্মিতার(Susmita) নানান কান্ডকারখানা তুলে ধরেন। সেখান থেকেই শুরু হয়েছে আরেক সমালোচনা।

সব্যসাচীর সাথে বিচ্ছেদের পর সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন সুস্মিতা। এটি নাকি তার পঞ্চম বিবাহ। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। যেখানে লিখেছিলেন এবার তাকে থামতে আর যেন তিনি বৈবাহিক সম্পর্কে না জড়িয়ে পড়েন। যা দেখার পর একটি লাইভ ভিডিও করতে দেখা যায় সুস্মিতাকে।

যেখানে চক্রবর্তী পরিবারের বিরুদ্ধে তিনি নানান অভিযোগ আনেন। বৃহস্পতিবার রাতে রীতিমতো কান্নাকাটি করতে করতে তিনি সেই লাইভ ভিডিওটি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেটা দেখার পর আর চুপ করে থাকতে পারেননি সব্যসাচী। তার ওপরে নাকি সুস্মিতা দীর্ঘদিন ধরে ভয়ংকর অত্যাচার করে এসেছেন। সে বিষয়ে লম্বা পোস্ট করেন তিনি।

লেখেন তিনি এরপর আইনের পথে যাবেন। তার নীরবতাকে দুর্বলতা ভাবা ভুল হবে। দীর্ঘদিন নাকি তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন সুস্মিতা। এমনকি প্রশ্ন উঠেছে তার যৌনতা নিয়েও। লেখেন বারবার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। যতবার তিনি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তাকেও আক্রমণ করা হয়েছে।

শেষে যোগ করেন, “সম্পর্ক ছিলো তো আমার। কিন্তু বিবাহিত জীবনে থাকাকালীন কখনও না। ভালোবাসা চেয়েছিলাম। একসাথে থাকতে চেয়েছিলাম। পারভার্সন পেয়েছি, হজম করার ফল আজকের এই অসম্মান। ছেলে, পুরুষ মানুষ, আমি ক্লান্ত হয়ে গেছি। ছেলেদের চুপ করে থাকতে হয় তাই না? মার খেতে হয়? কাঁদতে নেই, এসব না করলে আমি মেয়েলি, গে, অক্ষম?”

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক