Koel: রবিবারের অবসরযাপনে মেতে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা নব-রাজনৈতিক সদস্যা কোয়েল মল্লিক (Koel)। এদিন বেশ কয়েকটি স্নিগ্ধ ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে। কিছুদিন অবসর নিলেও ফের তিনি সক্রিয় হয়েছেন অভিনয়ে।
এমনকি দীর্ঘ সময় বিরতির পর যে সিনেমার মাধ্যমে তিনি তার যাত্রা পুনরায় শুরু করেছেন সেখানেও মিলেছে সাফল্য। ‘স্বার্থপর’ সিনেমার জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন তিনি। এরপর রয়েছে আবার রহস্য রোমাঞ্চে ভরা কাহিনী মিতিন। সবমিলিয়ে বলতে গেলে বেজায় ব্যস্ত অভিনেত্রী।
অগত্যা রবিবারই ভরসা অবসরযাপনের জন্য। এদিন বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে লাল-সাদা শার্ট পরিহিত অবস্থায়। ক্যাপশনে তিনি উল্লেখ করে দিয়েছেন তার রবিবারযাপনের কথা। ছবিগুলিতে একেবারেই তাকে কিশোরীর মতন উচ্ছ্বাসে ভরা দেখা গিয়েছে।
তাই তো সেগুলো পোস্ট করতে বিভিন্ন প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে দেখে বোঝার উপায় নেই বয়স বাড়ছে। এতোটাই নিজেকে মেইন্টেন করে রেখেছেন তিনি। এছাড়াও এটা বোঝা যায় না তিনি দুই সন্তানের মা।
অন্যদিকে তার রাজনৈতিক জীবনে প্রবেশ নিয়েও নারায়ণ কটাক্ষ শুনতে হয়েছে। যেহেতু সকলে মনে করেছিলেন এই অভিনেত্রী হয়তো রাজনীতিতে প্রবেশ করবেন না। তবে সকলের সেই ধারণা ভুল প্রমাণ করে শাসকদলে যোগ দিয়েছেন তিনি। যে বিষয়টি খুব একটা ভালো চোখে দেখেননি অন্যরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.