Rahul-Shreema: অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর স্মৃতিচারণায় আরেক অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যী (Shreema)। প্রিয় অভিনেতা-সহকর্মী তথা বন্ধুর এই অকালপ্রয়াণে মর্মাহত তিনি। যে বিষয়টি বোঝা গেল তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই। খুব অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন রাহুল।
তার এই অকালপ্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না কাছের মানুষেরা। অনুরাগী, সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা দুঃখপ্রকাশ করেছেন এই ঘটনায়। এমনকি অভিনেতার সাথে কাটানো বিভিন্ন মুহূর্তগুলিকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে স্মৃতিচারণা করতে দেখা গিয়েছে তাদের।
সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন শ্রীমা। যেখানে দেখা যাচ্ছে তাদের শ্যুটিং চলাকালীন বেশকিছু মুহূর্ত। একইসাথে একসঙ্গে গাড়িতে ঘোরা থেকে শুরু করে খেলায় মেতে ওঠা সবমিলিয়ে বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন কবিতার কয়েকটি লাইন।
লিখেছেন, ‘আড্ডা হাসি মজায় কেটে যায় সময়, চোখের পলকে চেনা মানুষের হারিয়ে যাওয়ার ভয়। বলার আছে অনেক কথা কিন্তু থাক না সব জমে, তারার দেশে দেখা হলে সবার মনের ব্যথা যাবে কমে।’ যা এটাই স্পষ্ট করে রাহুলের এভাবে চলে যাওয়ায় কতটা মর্মাহত হয়েছেন তিনি।
ছবিগুলি দেখার পর বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ষড়যন্ত্রের শিকার হয়েছেন রাহুল। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। কে বা কারা অভিনেতাকে মৃত্যুর মুখে ঠেলে দিলো তা প্রকাশ্যে আসা উচিত অবিলম্বে। একইসাথে রাহুলের আত্মার শান্তি কামনা করতে দেখা গিয়েছে তাদের।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.