Rahul: রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul) অকালমৃত্যুতে বিশেষ পদক্ষেপ ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলীদের। ইতিমধ্যে দফায় দফায় চলেছে বিভিন্ন আলোচনা। তাতেই এবার বড়ো সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ঘোষণা জারি করা হয় তাদের তরফ থেকে।
যাতে লেখা, “প্রিয় সদস্যবন্ধু, আপনারা সকলেই জানেন গত ২৯শে মার্চ ২০২৬ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন আমাদের সকলের বন্ধু ও আমাদের সংগঠনের সদস্য রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের (Rahul) আকস্মিক মৃত্যু ঘটে। প্রিয় সদস্যের অকাল প্রয়াণের প্রকৃত কারণ আমাদের কাছে এখনও অজানা। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজ, ৫ই এপ্রিল ২০২৬, টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি জরুরী সভার আয়োজন করেছিলাম।”
‘উক্ত সভায় আর্টিস্টস্ ফোরাম, ফেডারেশন, টেলিভিশন প্রযোজক ও পরিচালকদের উপস্থিতিতে স্থির করা হয়েছে, আগামী ৭ই এপ্রিল ২০২৬, সকাল ৭টা থেকে অনির্দিষ্ট কালের জন্য আমরা, শিল্পী ও কলাকুশলীরা, কর্মবিরতি পালন করতে চলেছি। যতক্ষণ না শুটিংএ (ইনডোর ও আউটডোর) শিল্পী ও কলাকুশলীদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনার মাধ্যমে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
‘উপরিউক্ত সিদ্ধান্তের সমর্থনে আগামী ৭ই এপ্রিল ২০২৬ টেকনিশিয়ান্স স্টুডিও তে সকাল ১০টা থেকে সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মনোবল বৃদ্ধি করবে প্রত্যয় আমাদের। যারা ইতিমধ্যে কলকাতা বা রাজ্যের বাইরে আউটডোর শুটিং এ আছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।’
হয়তো ইতিমধ্যে সকলে জেনে গিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউজ ‘ম্যাজিক মোমেন্টস’এর আওতায় তৈরি হচ্ছিলো সেই ধারাবাহিকটি। যেখানে চরম গাফিলতির নিদর্শন পাওয়া গিয়েছে। কোনরকম নিরাপত্তা জনিত পদক্ষেপ গ্রহণ না করেই সমুদ্রে শ্যুটিং চলছিল তাদের। যার ফলে প্রাণ গেলো ৪৩ বছর বয়সী রাহুলের।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.