Sreemoyee: শ্যুটিং থেকে ফেরার পথে চরম হয়রানির শিকার টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক (Sreemoyee Chattaraj Mullick)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তার অভিযোগ মূলত কলকাতা পুলিশের বিরুদ্ধে। যদিও সেন্ট্রাল ফোর্সকে নিয়ে প্রশংসা করেছেন।
একটি ভিডিও পোস্ট করে তিনি জানান শ্যুটিং থেকে বেশি রাত করে তিনি ফিরছিলেন, সাথে ছিলেন শুধুমাত্র ড্রাইভার। এরপর এক জায়গায় নাকা চেকিংয়ের জন্য গাড়ি থামানো হয়। তিনি বলেন, ‘যখন আমি শ্যুটিং থেকে ফিরছিলাম তখন এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয়। আমি বলেছিলাম আমার কাছে কোনো বেআইনি জিনিসপত্র নেই।’
‘তবে আমার কোনো কথা না শুনে আমার ব্যাগ এমনকি, লাঞ্চবক্স পর্যন্ত খুলে দেখা হয়। রাস্তার মাঝখানে ব্যাগের সমস্ত জিনিসপত্র যেখানে আমার মেকআপ কিট, স্যানিটারি ন্যাপকিন, ওষুধ ইত্যাদি ছিল। এরপর যখন আমি তাদের বলি আমার শরীরটা খারাপ, তখন আমাকে বলা হয় আমি নাকি নাটক করছি।’
অভিনেত্রী এরপর বলেন তার কোনো সমস্যা নেই নাকা চেকিং বা ব্যাগ চেকিং নিয়ে। তার একটাই সমস্যা সেখানে কোনো মহিলা পুলিশ নেই কেন? একজন মহিলাকে সার্চ করার জন্য অবশ্যই মহিলা পুলিশের থাকা প্রয়োজন। তবে সেরকমটা না করে চরম দুর্ব্যবহার করা হয়েছে তার সাথে।
ভিডিওটি পোস্ট করেন ক্যাপশনে লেখেন, ‘খুবই দুর্ভাগ্যজনক! এসব কি হচ্ছে নাকা চেকিং এর নামে? এটা আসলে হয়রানি। ছি ছি!’ ভিডিওটি পোস্ট করার পর সেখানে অনেকেই বলেছেন তাদের সাথেও এমন দুর্ব্যবহার করা হয়েছে। সবমিলিয়ে বলতে গেলে বিষয়টি নিয়ে সরব হয়েছেন সকলে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.