Bohurupi: ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে যীশু-সোহিনী, পরবর্তী সিনেমার ঘোষণা শিবপ্রসাদের

Bohurupi: একের পর এক রিইউনিয়ন হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে, একদিকে যেমন দেব-শুভশ্রী অন্যদিকে পিছিয়ে নেই অন্যান্যরাও। সেই বিষয়টি উল্লেখ করলেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জী। এর আগে দুটি সিনেমায় যীশু সেনগুপ্তের সাথে কাজ করেছেন তারা। আর এবার তিনি ফিরছেন আরো একবার।

নতুন সিনেমার ঘোষণা করেছেন এই পরিচালক। জানা গিয়েছে, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে অভিনয় করতে চলেছেন যীশু সেনগুপ্ত। সঙ্গে থাকবেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ”বহুরূপী দ্য গোল্ডেন ডাকুতে নতুন জুটি। রিউনিয়ন পর্ব এখানেও চলছে। ‘পোস্ত’ ও ‘বাবা বেবি ও’র পরে যীশু সেনগুপ্তর সঙ্গে আবার কাজ।”

”সোহিনী সরকার টিমে এলেন। অনেকগুলো অ্যাড ফিল্ম একসাথে করেছি, এবার সিনেমাতে কাজ করবো। বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল ওই দিনই ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র শুভ মহরৎ। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শ্যুটিং শুরু হবে। শুভমুক্তি দুর্গাপূজা ২০২৬।”

নববর্ষের দিন এই সিনেমার শুভ মহরৎ সম্পন্ন হবে। সিনেমা মুক্তি পাবে চলতি বছরের পুজোতে। হয়তো অনেকেই জানেন এর আগে ‘বহুরূপী’ সিনেমায় দেখা গিয়েছিল আবীর চ্যাটার্জী, ঋতাভরী চক্রবর্তী কৌশানী মুখার্জির মতোন তারকাদের। সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। এক কথায় সেটি ছিল সুপারহিট।

আর এবার পরিচালকের তরফ থেকে ঘোষণা করা হলো খুব শীঘ্রই তার দ্বিতীয় ভাগও আসতে চলেছে। ফলে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে বহুমাত্রায়। একইসাথে অনেকে তাকে কিছু পরামর্শ দিয়েছেন। যেমন একজন লিখেছেন প্রথম সিনেমার সময় অনেক বেশি প্রমোট করা হয়েছিল ঋতাভরীকে, সেই তুলনায় কৌশানীর সম্পর্কে কিছু বলা হয়নি। তাই এবারে সোহিনীর আগে কৌশানীর নাম বলতে অনুরোধ করেছেন তাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক