Nusrat: একের পর এক দোষারোপ ও অভিযোগের মাঝেই সাহসী অবতারে হাজির হচ্ছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান (Nusrat)। হয়তো অনেকেই জানেন সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। গম পাচার থেকে শুরু করে ফ্ল্যাট প্রতারণা রয়েছে সেই তালিকায়।
তবে সেসব বিষয়কে যেন বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না অভিনেত্রী বরং একাধিক সাহসী অবতারে হাজির হচ্ছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কিছুদিন আগেই সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন তিনি। যদিও ঠিক কোথায় তিনি গিয়েছিলেন তা স্পষ্ট করেননি, তবে খুব সম্ভবত দেশের বাইরে ছিলেন তারা।
সমুদ্রে বেশ কিছু ভালো মুহূর্ত কাটিয়েছেন অভিনেত্রী। আর সেগুলি এখন একে একে ভাগ করে নিচ্ছেন সকলের সাথে। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তার পরনে রয়েছে একটি বিকিনি টপ এবং ডেনিম শর্টস। একই সাথে চুলে বেশ অন্য ধরনের বিনুনি করতে দেখা গিয়েছে তাকে।
আর সবথেকে বেশি নজর কেড়েছে তার আত্মবিশ্বাস। একদিকে যেমন তিনি মেদহীন চেহারার অধিকারী তেমনি তার রয়েছে বিপুল আত্মবিশ্বাস। তাইতো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ট্যান, বালুকাময় পায়ের পাতা, সৈকতের বিনুনি, আমেজ।’
সেগুলি দেখে তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনেকে। একইসাথে আবার কটাক্ষ করতে ছাড়েননি কেউ কেউ। সেখানে তুলে এনেছেন গম পাচার এবং ফ্ল্যাট প্রতারণার প্রসঙ্গ। ইতিমধ্যে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে এখনো পর্যন্ত আসল সত্য প্রকাশ্যে আসেনি। যে বিষয়টি উল্লেখ করেছিলেন খোদ নুসরতও।

Sudeshna has been writing entertainment reports since 2021.