Kajol: একের পর এক শাড়ি লুকে মুগ্ধ করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। কিছুদিন আগেই তিনি পোস্ট করেছিলেন একগুচ্ছ ছবি আরো একবার ভাগ করে নিলেন সেরকমই কিছু। এই বঙ্গতনয়া দীর্ঘ সময় রাজত্ব করেছেন বলিউডে। বর্তমানে যদিও কমেছে সিনেমার সংখ্যা।
তবে বিভিন্ন ওয়েব সিরিজ এবং হাতেগোনা সিনেমায় দেখা যায় মাঝেমধ্যেই। শুধু তাই নয় বিভিন্ন রিয়্যালিটি শো’তেও তিনি কাজ করছেন। ফলস্বরূপ অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ভরপুর মাত্রায়। আর তাদের সাথে মাঝেমধ্যেই তিনি ভাগ করে নেন একাধিক ফটোশ্যুটের মুহূর্ত। তেমনি কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে দেখা যাচ্ছে পিচ রঙের একটি ঝলমলে শাড়ি পরে রয়েছে তিনি। সাথে মানানসই গয়না ও মেকআপে অসাধারণ হয়ে উঠেছিলেন তিনি। আর তার সেই চিরাচরিত প্রাণোচ্ছল হাসি। সবমিলিয়ে ছবিগুলি ভীষণই মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। শুধু তাই নয় মজা করার জন্য একটি মজাদার ক্যাপশনও দিয়েছেন তিনি।
যেখানে লিখেছেন, ‘মনের শান্তি থাকা ভালো, কিন্তু সঠিক সময়ে করা একটি ব্যঙ্গাত্মক মন্তব্য আরও ভালো।’ আসলে আমরা সকলেই জানি বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে নানান সময় নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারকাদের। অনেক সময় তাদের সাজগোজ নিয়ে বিভিন্ন হাস্যকর মন্তব্য করেন অনুরাগীরা।
সে বিষয়টিকে উল্লেখ করতেই এমনটা লিখেছেন অভিনেত্রী। তবে সেসব বাদ দিলে তার এই সাজ খুবই পছন্দ করেছেন সকলে। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। অনেকেই বলছেন অভিনেত্রীর সেই প্রাণোচ্ছল স্বভাব এখনো একই রকম রয়ে গিয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.