৫ মাস ধরে রান্নাঘরে কুকীর্তি! ইউটিউবার দম্পতির বাড়িতে চাঞ্চল্যকর কাণ্ড

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার ঝলক যতই উজ্জ্বল হোক, ব্যক্তিগত জীবনের অন্দরমহলে কখন কী ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে, তা এই ঘটনায় আবারও সামনে এল। জনপ্রিয় ইউটিউবার দম্পতি লখন অর্জুন রাওয়াত এবং নীতু বিস্ট সম্প্রতি তাঁদের জীবনের এক চরম অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা রীতিমতো শিউরে ওঠার মতো।

দম্পতির অভিযোগ, তাঁদের বাড়ির রাঁধুনি প্রায় পাঁচ মাস ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা কাজ করে আসছিল। পরিবারের সদস্যরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ছিলেন, বিশেষ করে নীতু দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। কিন্তু বাইরে খাবার না খেয়েও এমন সমস্যা কেন হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

পরিস্থিতি সন্দেহজনক হয়ে উঠতেই তাঁরা রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্তই সামনে আনে চাঞ্চল্যকর সত্য। ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাঁধুনি গুটখা খেয়ে রান্নাঘরের সিঙ্কে বারবার থুতু ফেলছে। শুধু তাই নয়, সেই থুতু ধোয়া বাসনপত্র এবং রান্নার উপকরণের ওপর ছড়িয়ে পড়ছিল, যা সরাসরি পরিবারের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল।

এই ঘটনা সামনে আসার পর দম্পতির পরিবার গভীর মানসিক ধাক্কা খায়। লখন জানান, সাধারণত তাঁরা ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে চান না, কিন্তু এই ঘটনা স্বাস্থ্যঝুঁকির সঙ্গে জড়িত হওয়ায় চুপ থাকা সম্ভব হয়নি। তাঁর মা ওই রাঁধুনিকে তিরস্কার করেন। যদিও অভিযুক্তের পরিচয় গোপন রাখা হয়েছে এবং ভিডিওতে তাঁর মুখ ঝাপসা করা হয়েছে।

ঘটনার প্রভাব এতটাই গভীর যে, দম্পতি আপাতত নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেছেন। তাঁদের বক্তব্য, যে জায়গায় এমন নোংরা কাজ হয়েছে, সেখানে মানসিকভাবে স্বস্তি ফিরে না পাওয়া পর্যন্ত থাকা সম্ভব নয়।

এই ঘটনার মাধ্যমে তাঁরা সকলকে সতর্ক করে দিয়েছেন—বাড়িতে কাজের লোক বা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে যেন যথাযথ যাচাই-বাছাই করা হয় এবং প্রয়োজনীয় নজরদারি বজায় রাখা হয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক