Kiara: লাল পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডভানি (Kiara)। রীতিমতো বসলেডি রূপে ধরা দিলেন তিনি। বুঝিয়ে দিলেন কিছুটা সময় বিরতি নিলেও তিনি তার গ্ল্যামার এখনো অপরিবর্তিত রেখেছেন।
এই অভিনেত্রী মূলত তার ফ্যাশন সেন্স এবং স্টাইলিংয়ের জন্য বেশি জনপ্রিয়। যদি আমরা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লক্ষ্য করি তাহলে বোঝা যাবে তিনি হার মানাতে পারেন নামকরা মডেলদের। ভারতীয় পোশাক হোক বা ওয়েস্টার্ন সবেতেই সাবলীল এই অভিনেত্রী।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল রঙের একটি বডিকন পোশাক। বেশ অন্য ধরনের ডিজাইন রয়েছে পোশাকটিতে। কখনো তিনি সিনেমা হলের মধ্যে চেয়ারে বসে রয়েছেন, আবার কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।
ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন সময় যত যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার বেড়ে চলেছে। এখনো পর্যন্ত তিনি হার মানাতে পারেন বলিউডের নবাগত অভিনেত্রীদের। এতোটাই জৌলুশ বর্তমান রয়েছে এই অভিনেত্রীর।
অন্যদিকে ব্যক্তিগত জীবনেও তিনি সফল। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তিনি এবং সিদ্ধার্থ মালহোত্রা। সেখান থেকে সূত্রপাত বন্ধুত্বের, অবশেষে প্রেম এবং বিবাহ। শুধু তাই নয় তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা সন্তান। তাকে নিয়েই দিনের বেশিরভাগ সময় কাটছে তাদের। কিছুটা সময় বলিউড থেকে দূরে ছিলেন তিনি। তবে সবকিছু সামলে ফের ফিরেছেন পর্দায়।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.