পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তার জন্য নতুন করে “অন্নপূর্ণা ভাণ্ডার” নামে একটি প্রকল্প চালুর জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি হতে চলা এই সম্ভাব্য প্রকল্পে রাজ্যের নির্দিষ্ট শ্রেণির মহিলাদের মাসিক আর্থিক অনুদান দেওয়া হতে পারে বলে খবর।
সূত্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে মাসে প্রায় ৩০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তবে সব মহিলা এই সুবিধা পাবেন না। সম্ভাব্য কিছু যোগ্যতার ভিত্তিতেই আবেদন গ্রহণ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
খবর অনুযায়ী, মূলত নিম্ন মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বচ্ছল পরিবারগুলিকে এই সুবিধার বাইরে রাখা হতে পারে।
এছাড়াও আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে সেই পরিবার এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারে। সরকারি কর্মচারী বা পেনশনভোগী পরিবারের সদস্য থাকলেও আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলোচনা চলছে।
শুধু তাই নয়, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বলেও সম্ভাব্য শর্তের কথা সামনে এসেছে। বয়সসীমাও নির্ধারণ করা হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ২১ থেকে ৭৫ বছর বয়সী মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
যদিও এখনও পর্যন্ত কেন্দ্র বা বিজেপির তরফে এই প্রকল্প নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে প্রকল্পের নিয়ম, আবেদন পদ্ধতি বা আর্থিক সহায়তার অঙ্ক—সবকিছুই এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে পৌঁছতে এবং সামাজিক সুরক্ষার বার্তা দিতেই এই ধরনের প্রকল্প আনার ভাবনা সামনে এসেছে। এখন দেখার, আদৌ কবে সরকারি ঘোষণা হয় এবং কারা শেষ পর্যন্ত এই সুবিধার আওতায় আসেন।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.