২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই অভিনেতা-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল প্রার্থী Raj Chakraborty-কে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে আলোচনা যেন থামছেই না। নির্বাচনে বিজেপি প্রার্থী Kaustav Bagchi-র কাছে হারার পর গণনা কেন্দ্রের বাইরে বিরোধী সমর্থকদের কটাক্ষ, স্লোগান এবং কাদা ছোড়ার ঘটনাও বেশ চর্চায় আসে। যদিও সেই পরিস্থিতিতে কোনও প্রতিক্রিয়া না দিয়েই স্থান ত্যাগ করেছিলেন রাজ।
এই ঘটনার পর স্বামীর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী Subhashree Ganguly। তিনি রাজকে নিজের ‘সুপারহিরো’ বলেও উল্লেখ করেন। এরপর বিবাহবার্ষিকী উপলক্ষে দুজনে থাইল্যান্ডে বেড়াতে যান। সেই সফরের একাধিক ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন শুভশ্রী।
সমুদ্রসৈকতে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবিতে দুজনকেই কালো পোশাকে দেখা গেলেও, নেটিজেনদের নজর গিয়ে আটকে রাজের পায়ে থাকা সাদা রঙের চটিতে। আর সেই ছবিকেই কেন্দ্র করে আবারও শুরু হয় ট্রোলিং। কেউ পুরনো কাদা ছোড়ার ঘটনার প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, “সেই সাদা চটি!” আবার কেউ লেখেন, “একটা কাদা কাদা ব্যাপার আছে।” অনেকে আরও তীব্র ভাষায় কটাক্ষ করে তাঁকে “কাদা ম্যান” বলেও উল্লেখ করেন।
শুধু ব্যক্তিগত আক্রমণেই থামেননি অনেকে। নির্বাচনে হারের পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়া নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু নেটব্যবহারকারী। তাঁদের বক্তব্য, ভোটে হারলেও মানুষের পাশে থাকা একজন রাজনৈতিক কর্মীর দায়িত্বের মধ্যেই পড়ে।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের ফল প্রকাশের পর রাজ চক্রবর্তী নিজেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। তিনি জানান, ভবিষ্যতে সম্পূর্ণভাবে সিনেমা পরিচালনার কাজেই মন দিতে চান। তাঁর মতে, মানুষের বিনোদন এবং ভালো গল্প উপহার দেওয়াই তাঁর আসল জায়গা। পাশাপাশি নতুন সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Hello, I am BB. I have been working in blogging for more than five years.