মিষ্টির হাঁড়ি হাতে বিগ বসের ঘরে সৌরভ গঙ্গোপাধ্যায়!

উৎসবের মরসুমে ‘বিগ বস বাংলা’-র ঘরে একের পর এক চমক। দুর্গাপুজোর বিশেষ পর্বে প্রতিযোগীদের জন্য কী কী নতুন চমক অপেক্ষা করছে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আর সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে সদ্য প্রকাশ্যে আসা শোয়ের প্রোমো। শোনা যাচ্ছে, এবার বিগ বসের ঘরে সরাসরি প্রবেশ করতে পারেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, পুজোর আবহে ঘরে আসতে পারে ডাবল ওয়াইল্ড কার্ড এন্ট্রিও!

গত ৩০ অগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয়েছিল ‘বিগ বস বাংলা’-র চলতি সিজন। এত দিন প্রতিযোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল মূলত পর্দার মাধ্যমে। তবে পুজোর বিশেষ পর্বে সেই দূরত্ব ঘুচতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। মিষ্টির হাঁড়ি হাতে ‘দাদা’কে বিগ বসের ঘরে প্রবেশ করতে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, প্রতিযোগীদের বিদায়ে শোয়ের অন্দরমহলের সমীকরণেও বদল এসেছে। মিড-উইক এভিকশনে বিদায় নিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। এরপর রবিবারের পর্বে বিগ বসের ঘর ছাড়েন অনুষ্কা। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই শো থেকে সরে দাঁড়াতে হয় ঝিলম গুপ্তকেও। পর পর তিন প্রতিযোগীর বিদায়ে ঘরের সদস্যসংখ্যা কমেছে। এই পরিস্থিতিতে নতুন প্রতিযোগীদের প্রবেশ শোয়ের সমীকরণে কতটা পরিবর্তন আনে, এখন সেটাই দেখার।

সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। নেটপাড়ার একাংশের অনুমান, নতুন অতিথি হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করতে পারেন টলিউডের পরিচিত জুটি সৌরভ দাস ও রণিতা দাস। তবে প্রোমোর ঝলক থেকে তাঁদের প্রবেশের বিষয়টি এখনও নিশ্চিত নয়। এর আগে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছিলেন রাজবীর দে ও জীতু কামাল। তাঁদের আগমনে শোয়ের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছিল। এবার পুজোর আবহে নতুন দুই সদস্য প্রবেশ করলে ঘরের ভিতরের বন্ধুত্ব, মনোমালিন্য এবং প্রতিযোগিতার সমীকরণে কী পরিবর্তন আসে, তা নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের।

চলতি সিজনের শুরু থেকেই ‘বিগ বস বাংলা’-র ঘরে দেখা গিয়েছে একাধিক পরিচিত মুখকে। ভরত কল, দুর্নিবার সাহা, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, মনামী ঘোষ, সৃজলা গুহ এবং নিরঞ্জন মণ্ডলের মতো প্রতিযোগীরা শুরু থেকেই নজর কেড়েছেন। অন্যদিকে, ইতিমধ্যেই শো থেকে বিদায় নিয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, জয়িতা চট্টোপাধ্যায়, অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী-সহ একাধিক প্রতিযোগী।

'সাইকো!' দুর্নিবারের বিছানায় জল ঢেলে ফের বিতর্কে জীতু
‘সাইকো!’ দুর্নিবারের বিছানায় জল ঢেলে ফের বিতর্কে জীতু

সব মিলিয়ে, দুর্গাপুজোর বিশেষ পর্বে ‘বিগ বস বাংলা’য় একাধিক চমকের ইঙ্গিত মিলছে। সৌরভ গঙ্গোপাধ্যায় সত্যিই মিষ্টির হাঁড়ি হাতে ঘরে প্রবেশ করেন কি না, আর সৌরভ দাস ও রণিতা দাসের ওয়াইল্ড কার্ড এন্ট্রির জল্পনা বাস্তব হয় কি না, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক