২৯ মে থেকে কেতুর কুপ্রভাব! টানা ৩২ দিন চরম সতর্ক থাকতে হবে এই ৩ রাশিকে

জ্যোতিষশাস্ত্রে কেতুকে রহস্যময় ও গভীর প্রভাবশালী ছায়াগ্রহ হিসেবে ধরা হয়। এই গ্রহের অবস্থান বা নক্ষত্র পরিবর্তন মানুষের মানসিকতা, আর্থিক অবস্থা এবং পেশাগত জীবনে বড়সড় পরিবর্তন আনতে পারে বলে বিশ্বাস করেন জ্যোতিষীরা। আগামী ২৯ মে কেতু মঘা নক্ষত্রের তৃতীয় দশায় প্রবেশ করতে চলেছে এবং এই অবস্থান বজায় থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময়ে কেতুর প্রভাব বিশেষভাবে পড়বে বুদ্ধি, বিচারক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর। কারণ মঘা নক্ষত্রের এই অংশের অধিপতি হলেন বুধ। ফলে আগামী ৩২ দিন কয়েকটি রাশির জাতকদের জীবনে নানা বাধা, বিভ্রান্তি ও আর্থিক চাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মিথুন, কন্যা ও মীন রাশির জন্য এই সময়কে অত্যন্ত সংবেদনশীল বলে ধরা হচ্ছে।

মিথুন রাশি
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য এই সময় মানসিক অস্থিরতা বাড়াতে পারে। কর্মক্ষেত্রে মতবিরোধ, ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ সমস্যা তৈরি করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের আগে সব নথি খতিয়ে দেখা জরুরি। দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

কন্যা রাশি
Virgo Horoscope

কন্যা রাশির জাতকদের জীবনে এই সময় বিভ্রান্তি ও হতাশা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ মূল্য না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি অন্য কেউ কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে পারে। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় খরচ বা ভুল বিশ্বাস থেকেও সমস্যার সূত্রপাত হতে পারে।

মীন রাশি
মীন রাশি ( Pisces Horoscope )

মীন রাশির জাতকদের জন্য এই সময় পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কে চাপ বাড়াতে পারে। কথাবার্তায় ভুল বোঝাবুঝি বা তিক্ততা সম্পর্কের অবনতি ঘটাতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ওঠানামা থাকবে। হঠাৎ খরচ বেড়ে গিয়ে বাজেটের ভারসাম্য নষ্ট হতে পারে। ভ্রমণ বা ব্যবসায়িক সফর থেকেও প্রত্যাশিত ফল নাও মিলতে পারে।

কী করলে কমবে নেতিবাচক প্রভাব?

জ্যোতিষ মতে, কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে এই সময়ের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র জপ করলে মানসিক স্থিরতা বাড়তে পারে।
পাখিদের খাদ্য দান শুভ বলে মনে করা হয়।
পূর্বপুরুষদের স্মরণ করে দানধ্যান করলে ইতিবাচক ফল পাওয়া যেতে পারে বলে মত জ্যোতিষীদের।

তবে জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিশ্বাস ও মতামতের ওপর নির্ভরশীল। তাই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ও যুক্তিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক