Oindrila: সবুজ ও সোনালী আনারকলিতে ঝলমল করে উঠলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

Oindrila: সবুজ ও সোনালী আনারকলিতে ঝলমল করে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তাকে দেখে যেন চোখ সরাতে পারছেন না অনুরাগীরা, এমনই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন তিনি। টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে তিনি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ।

বিশেষ করে প্রেমিক তথা অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে বেশিরভাগ সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। যার ফলে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে দিয়েছেন বেশ কিছু ছবি, যার মাধ্যমে সকলকে রীতিমতো মুগ্ধ করেছেন।

এদিন তাকে সবুজ ও সোনালী রঙের একটি আনারকলিতে দেখা গিয়েছে। একইসাথে রয়েছে মানানসই গয়না এবং খোঁপায় ফুলের মালা। সবমিলিয়ে স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছেন তিনি। তাইতো ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছেন।

কমেন্টবক্সে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। যদিও এই প্রথম নয় মাঝেমধ্যেই তাকে এরকম বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায়। যার মাধ্যমে চর্চায় উঠে আসেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়েও নানান আলোচনা হয় অনুরাগীমহলে। যার মধ্যে প্রধান হল তার এবং অঙ্কুশের বিবাহ।

দীর্ঘ সময় ধরে তারা সম্পর্কে আবদ্ধ রয়েছেন। একসাথে লিভ ইন থেকে শুরু করে বেড়াতে চলে যান এদিক-ওদিক। তবে এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিয়ের তারিখ। সকলের মনে একটাই প্রশ্ন কবে এই জুটিকে বিয়ের সাজে দেখতে পারবেন তারা? যদিও এই বিষয়ে তাদের প্রশ্ন করা হলে বরাবর এড়িয়ে গিয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক