Lifestyle: গরমের দুপুরে ভাতের সেরা সঙ্গী লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

গরমের দিনে হালকা অথচ সুস্বাদু খাবারের খোঁজে থাকেন অনেকেই। সেই তালিকায় লাউ বরাবরই জনপ্রিয় একটি সবজি। শরীর ঠান্ডা রাখা থেকে হজমে সাহায্য করা— নানা গুণে ভরপুর এই সবজি দিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের একটি নিরামিষ পদ, লাউপোড়া ভর্তা। বেগুনপোড়ার মতোই ধোঁয়া ওঠা পোড়া স্বাদ, তবে তার সঙ্গে লাউয়ের কোমল মিষ্টি স্বাদ এই পদকে আলাদা মাত্রা দেয়।

এই রান্নার জন্য প্রথমে মাঝারি মাপের একটি লাউ ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে ছোট ছোট ছিদ্র করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। কয়েকটি লবঙ্গ গুঁজে দিয়ে গ্যাসের আঁচে ধীরে ধীরে লাউ পুড়িয়ে নিতে হবে। সব দিক সমান ভাবে ঝলসে গেলে এবং ভিতরটা নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করতে হবে। পরে পোড়া অংশের খোসা ছাড়িয়ে লাউটি ভাল করে চটকে নিতে হবে।

অন্য দিকে কড়াইয়ে সামান্য তেল গরম করে বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখতে হবে। সেই তেলেই জিরে ফোড়ন দিয়ে হিং, আদাকুচি ও পেঁয়াজকুচি ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে টম্যাটোকুচি, হলুদ, ধনে ও লাল লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে মাখানো লাউ মিশিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করতে হবে।

Lifestyle: গরমের দুপুরে ভাতের সেরা সঙ্গী লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি
Lifestyle: গরমের দুপুরে ভাতের সেরা সঙ্গী লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

সব শেষে কসৌরি মেথি হাতের তালুতে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। উপর থেকে কুচোনো ধনেপাতা ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি ধোঁয়া ওঠা লাউপোড়া ভর্তা। গরম ভাতের সঙ্গে এই পদ গ্রীষ্মের দুপুরে এনে দিতে পারে একেবারে ঘরোয়া অথচ অন্যরকম স্বাদ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক