Ankush: ছবি দেখে তাকে গুরুত্ব দিতে বারণ করলেন অভিনেতা অঙ্কুশ (Ankush)! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে কেন এমনটা বললেন তিনি? যেখানে সমস্ত তারকারা গুরুত্ব পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সেখানে হঠাৎ করে উল্টো পথে হাঁটছেন কেন তিনি? আসুন তাহলে বিষয়টা খোলসা করেই জানা যাক।
হয়তো অনেকেই জানেন ব্যক্তিগত জীবনে ভীষণই মজাদার এই অভিনেতা। তিনি যেমন সিনেমাতে মজাদার চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন, তার ব্যক্তিগত জীবনেও তারই প্রতিফলন দেখা যায়। সোশ্যাল মিডিয়া কয়েকটি ছবি পোস্ট করে তেমনই মজা করেছেন সকলের সাথে।
এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাকে গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে তিনিও যেন ঝলমল করে উঠছিলেন। তবে সবথেকে মজাদার ছিল ক্যাপশনটি। সেখানে তিনি লিখেছেন, ‘এই ছবিতে আমাকে কেউ গুরুত্ব দেবেন না। ছবিটা তোলার মূল উদ্দেশ্য হলো এটা জানাতে যে..’। এরপর তিনি এই লুক তৈরির পেছনে যারা রয়েছেন তাদের নাম উল্লেখ করেছেন।
অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তাকে গুরুত্ব না দিয়ে যারা তার এই লুক তৈরিতে সাহায্য করেছেন তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন।
একদিকে যেমন তার লুকের জন্য প্রশংসা করেছেন অন্যদিকে তার এই মজাদার ক্যাপশনটিও নজরে এড়ায়নি অনুরাগীদের। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। নিজের ছবির পাশাপাশি প্রেমিকা ঐন্দ্রিলার সাথেও একাধিক ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.