Lifestyle: অকালপক্ব চুলে ভরসা কারিপাতা ও রোজ়মেরি, ঘরেই বানান প্রাকৃতিক তেল

একসময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাকা ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু এখন জীবনযাত্রার চাপ, দূষণ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক উদ্বেগের কারণে কম বয়সেই অনেকের মাথায় দেখা দিচ্ছে সাদা চুল। তিরিশের আগেই কপালের দু’পাশে বা সিঁথির কাছে পাক ধরা চুল আত্মবিশ্বাসেও প্রভাব ফেলছে। অনেকেই সমস্যার সমাধানে নিয়মিত হেয়ার কালার বা রাসায়নিক ডাই ব্যবহার করলেও, তাতে সাময়িক ভাবে চুল ঢেকে রাখা যায় মাত্র।
চুলের স্বাভাবিক কালো রং বজায় রাখতে শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মেলানিন নামের এক ধরনের রঞ্জক। এই রঞ্জক তৈরি করে মেলানোসাইট কোষ। বয়স, স্ট্রেস, পুষ্টির অভাব কিংবা অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে মেলানোসাইট ক্ষতিগ্রস্ত হলে মেলানিন উৎপাদন কমে যায়। ফলেই ধীরে ধীরে চুলের রং ফিকে হয়ে সাদা হতে শুরু করে।
বিশেষজ্ঞদের মতে, কিছু প্রাকৃতিক উপাদান চুলের গোড়ায় পুষ্টি জোগাতে সাহায্য করতে পারে। সেই তালিকায় অন্যতম কারিপাতা ও রোজ়মেরি। কারিপাতায় রয়েছে ভিটামিন বি, আয়রন ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদিকে রোজ়মেরি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত রাখতে ভূমিকা নিতে পারে। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে চুলের স্বাভাবিক রং ধরে রাখতে কিছুটা সাহায্য মিলতে পারে বলে মনে করা হয়।

Lifestyle: অকালপক্ব চুলে ভরসা কারিপাতা ও রোজ়মেরি, ঘরেই বানান প্রাকৃতিক তেল
Lifestyle: অকালপক্ব চুলে ভরসা কারিপাতা ও রোজ়মেরি, ঘরেই বানান প্রাকৃতিক তেল

কী ভাবে বানাবেন কারিপাতা ও রোজ়মেরির তেল?

প্রয়োজনীয় উপকরণ
*২ থেকে ৩ চামচ রোজ়মেরি পাতা
*১ কাপ টাটকা কারিপাতা
*১ কাপ নারকেল তেল
*২ চামচ ক্যাস্টর অয়েল
*২টি ভিটামিন ই ক্যাপসুল

তৈরির পদ্ধতি
প্রথমে কারিপাতা ভাল করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে কম আঁচে গরম করুন। তেল গরম হলে তার মধ্যে কারিপাতা ও রোজ়মেরি পাতা দিয়ে দিন।
১০ থেকে ১৫ মিনিট অল্প আঁচে ফুটতে দিন। ধীরে ধীরে তেলের রং গাঢ় হতে শুরু করবে। এরপর গ্যাস বন্ধ করে তেল ঠান্ডা করুন। ঠান্ডা হলে ছাঁকনি বা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে কাচের বোতলে ভরে নিন। শেষে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে সংরক্ষণ করুন।

কী ভাবে ব্যবহার করবেন?

সপ্তাহে ২ থেকে ৩ দিন এই তেল মাথার ত্বকে ভাল করে মালিশ করতে পারেন। অন্তত এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুলের শুষ্কতা কমতে পারে, চুলের গোড়া শক্ত হতে পারে এবং অকালপক্বতার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক