ভার্জিনিয়ার শপিংমলে ডাকাতি, গুলিতে নিহত গুজরাটি মহিলা; ভাইরাল সিসিটিভি ভিডিও

আমেরিকার ভার্জিনিয়ায় এক শপিংমলে ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত গুজরাটি মহিলা। দীর্ঘ প্রায় দশ বছর ধরে তিনি ওই সুপারমার্কেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সোমবার গভীর রাতে আচমকাই মুখোশ পরা এক দুষ্কৃতী দোকানে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার আগেই আততায়ী আচমকা গুলি চালাতে শুরু করে। একাধিক গুলি গিয়ে লাগে ওই মহিলার শরীরে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনার একটি ২৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কে ছুটোছুটি শুরু করেন ক্রেতা ও কর্মীরা। মুহূর্তের মধ্যেই গোটা শপিংমলজুড়ে তৈরি হয় চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীর পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এই ঘটনায় আমেরিকায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতদের বক্তব্য, নিহত মহিলা অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার এবং সহকর্মীরা গভীরভাবে ভেঙে পড়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক