Mimi: রিসেপশন লুক ভাগ করে নিলেন মিমি! গোপনেই সারলেন বিয়ে? জানুন

Mimi: পরনে লাল শাড়ি, ভারী গয়না, সিঁথিভর্তি সিঁদুর! রিসেপশন লুকে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাহলে কি গোপনে বিয়ে সারলেন তিনি? এমনই জল্পনা চলছে দর্শকমহলে। দীর্ঘদিন টলিউডের এক নামকরা পরিচালকের সাথে সম্পর্ক থাকলেও তা পরিণতি পায়নি।

বরং সেই পরিচালক বিয়ে করেছেন আরেক নায়িকাকে। এরপর থেকে মিমি একাই রয়েছেন। আর কোনোদিন সম্পর্কে জড়াননি। তবে সাম্প্রতিক তার পোস্ট করা কয়েকটা ছবি উস্কে দিয়েছে জল্পনা। তাহলে কি গোপনে বিয়েটা সারলেন তিনি? এবং ভাগ করে নিলেন রিসেপশনের ছবি?

আসলে বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। হয়তো অনেকেই জানেন আগামী ১২ই জুন মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব সিরিজ ‘কুইন্স’। তারই শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার একটিতে দেখা গিয়েছে তার রিসেপশন লুক এককথায় বলতে গেলে অসাধারণ লাগছিল তাকে দেখতে।

প্রথম দেখায় সকলেই মনে করেছিলেন হয়তো তিনি বিয়ে করেছেন কিন্তু পরে সবটা স্পষ্ট হয়ে যায়। ‘হইচই’তে আগামী ১২ই জুন মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। যেখানে চার বিধবা মহিলার সংগ্রামের কাহিনী ফুটে উঠবে। মূলত ঘটনার সূত্রপাত হয় মিমির বিয়েকে কেন্দ্র করে।

রিসেপশনের দিন তার স্বামী, শ্বশুর, দেওর ও ভাসুরকে খুন করা হয়। যখন তাদের কেউ সাহায্য করতে আসেনি। সেখান থেকে তারা কীভাবে প্রতিশোধ নেয় সেই নিয়ে এগিয়েছে গল্প। সবমিলিয়ে টিজারটি বেশ পছন্দ করেছেন দর্শকেরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক