Srabanti: আপন ছন্দে নিজস্ব সময় কাটাতে ব্যস্ত শ্রাবন্তী, ভাগ করে নিলেন ছবি

Srabanti: আবারও নিজস্ব কিছু সময় কাটানোর ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। যা দেখার পর সকলে এটাই বলছেন কাজের ক্ষেত্রে যতই ব্যস্ততা থাকুক না কেন নিজের জন্য সময় বের করতে কখনই ভোলেন না তিনি।

যে বিষয়টা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে দর্শকমহলে। কারণ, নানান সময় নানান কটাক্ষ ও সমালোচনার সম্মুখীন হতে হয়ে তাকে। তবে কখনোই এই বিষয়টি নিয়ে মাথা ঘামান না বরং নিজের মতন করে বাঁচতে পছন্দ করেন তিনি। এরই মাঝে বেরিয়ে পড়েন এদিক-ওদিক। সেরকমই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি।

এর আগে সেখানকার বেশ কয়েকটি ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার আরো কিছু ছবি তিনি ভাগ করে নিলেন সকলের সাথে। যেখানে দেখা যায় আপন ছন্দে মুহূর্তগুলি উপভোগ করছেন তিনি। চোখে মুখে ধরা পড়েছে কিশোরী সুলভ উচ্ছ্বাস।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের প্রতি ভালোবাসা।’ আসলেও তাই মানুষ এতটাই ব্যস্ততায় ডুবে যান যে নিজের জন্য সময় বের করতে ভুলে যান। তবে এই বিষয়টি বেশ ভালো মতোই মনে রেখেছেন অভিনেত্রী। তাইতো কাজে যতই ব্যস্ত থাকুক না কেন বেড়াতে যেতে বা মুহূর্ত উপভোগ করতে তিনি কখনোই ভোলেন না।

এর আগে পাহাড় থেকে বেশ কয়েকটা ছবি পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা যায় একটি গাছের উপর নির্মিত বাড়িতে থাকছেন। সেখানে গিয়ে স্পষ্টতই এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য তার মনকে অনেক বেশি শান্ত করে তুলেছিল। এরপর বাড়ি ফিরে খুব ভালো কাজে মন দিতে পারবেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক