Subhasree: সোনালী শাড়িতে ছড়ালেন দ্যুতি, শুভশ্রীর সাম্প্রতিক লুক নজর কাড়লো সকলের

Subhasree: সোনালী শাড়িতে আবারও ঝলমল করে উঠলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। একের পর এক ছবিতে তিনি রীতিমতো মুগ্ধ করছেন সকলকে। সেরকমই একটি সাজে দেখা গেলো সকলের পছন্দের এই অভিনেত্রীকে। মূলত একটি বিজ্ঞাপনের কাজে গিয়েছিলেন তিনি।

যার জন্য সেজে উঠেছিলেন একটি ঝলমলে সোনালী শাড়ি ও স্লিভলেস ব্লাউজে। সাথে মানানসই গয়না এবং মেকআপ তাকে অসামান্যা করে তুলেছিল। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকেই তার রূপের ঝলকে মুগ্ধ হয়ে গিয়েছেন। এক কথায় তাকে লাগছিল অনবদ্য।

যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে কখনো তাকে দেখা যাচ্ছে মনকেমন করা চাহনিতে তাকিয়ে রয়েছেন, আবার কখনো দাঁড়িয়ে রয়েছেন আত্মবিশ্বাসের সাথে। সবমিলিয়ে ছবিগুলো ছিল দুর্দান্ত। তাইতো পোস্ট করতে সেগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যেকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন তাকে।

তবে এই প্রথম নয় মাঝেমধ্যেই এরকম নানান ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। মূলত কোনো বিজ্ঞাপনী অনুষ্ঠান বা সিনেমার প্রমোশনে যাওয়ার আগে তিনি সেজে ওঠেন অনন্যা হয়ে। আর সেই সাজের ছবিগুলো তিনি ভাগ করে নেন অনুরাগীদের সাথে। এভাবেই সকলের সাথে যোগাযোগ বজায় রাখেন তিনি।

যদিও মাঝেমধ্যে নানা ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়, তবে কোনো কিছুকেই তিনি গায়ে মাখেন না বরং আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরেন সকলের সামনে। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তী নির্বাচনে হারার পর থেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন নিজেকে। তাকে খুব বেশি একটা প্রকাশ্যে দেখা যায় না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক