Sohini: বাদল দিনে গঙ্গার বুকে নৌকাবিহারে মগ্ন অভিনেত্রী সোহিনী সরকার

Sohini: বাদল দিনে গঙ্গার বুকে নৌকাভ্রমণে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। তারই একগুচ্ছ ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করেন এই অভিনেত্রী। মাঝেমধ্যেই তাই বেরিয়ে পড়েন এদিক-ওদিক।

কখনো জঙ্গল, কখনো পাহাড়, কখনো নদী সবমিলিয়ে বলতে গেলে প্রকৃতির অকৃত্রিম স্নিগ্ধতায় মেতে ওঠেন তিনি। সেরকমই এবার এক বাদল দিনে গঙ্গার বুকে নৌকাবিহারে বেরিয়ে পড়েছিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের ফ্রক পরে রয়েছেন অভিনেত্রী। ঠিক যেন কিশোরীসুলভ চপলতা।

কখনো শুয়ে পড়েছেন আবার কখনো ফুল নিয়ে খেলছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলি বেশ আকর্ষণীয় ছিল। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাদল দিনে’। পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে সেগুলি। বিভিন্ন প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন এখনো অভিনেত্রীকে কিশোরীর মতোন লাগে দেখতে।

এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে মা হতে চলেছেন তিনি। তার বিভিন্ন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে এখনই তারা সমস্ত বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছেন না। তবে ধীরে ধীরে এই সুখবর ভাগ করে নেবেন অনুরাগীদের সাথে।

যা শোনার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছিলেন অনুরাগীরা। তবে এখনো পর্যন্ত সবটা খোলসা করে জানাননি অভিনেত্রী। তাই একপ্রকার ধোঁয়াশা রয়েছে সকলের মনে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন সোহিনী এবং শোভন। দেখতে দেখতে দু’বছর কাটিয়ে ফেললেন একসঙ্গে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক