Mimi: ওদের সবদিক থেকে শেষ করে দেবেন! এমনই দৃঢ় প্রতিজ্ঞ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কাদের তিনি সব দিক থেকে শেষ করে দেবেন? আর কেনই বা দেবেন? এমনিতেই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বেশ গরম। এরই মাঝে এরকম পোস্ট কেন করলেন তিনি?
আসলে এটি তার আগামী ওয়েব সিরিজ ‘ক্যুইন্স’এর একটি সংলাপ। যার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন ১২ই জুন ‘হইচই’তে মুক্তি পেতে চলেছে তার এই নতুন ওয়েব সিরিজটি। ইতিমধ্যেই তার প্রচার চলছে জোরকদমে।
সেই তালিকাতে যোগ হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায় অভিনেত্রী দাঁড়িয়ে রয়েছেন তাদের ঘরে আর পেছনে টিভিতে বিজ্ঞাপন চলছে নতুন ওয়েব সিরিজের। শেষ মুহূর্তে তাকে এই সংলাপটি বলতে শোনা যায় এবং সেটি তিনি ক্যাপশনে লিখে দিয়েছেন। ‘ওদের সব দিক থেকে শেষ করে দেবো কথা দিলাম।’
পোস্ট করতেই সেটি বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। আসলে এই সিরিজটির টিজার এবং ট্রেলার দেখার পর দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে সেটি মুক্তি পাবে। অবশেষে সেই শুভ সময় আসন্ন। বহু প্রতীক্ষিত এই সিরিজটি মুক্তি পেতে চলেছে আজই।
যদি আমরা সংক্ষেপে তার কাহিনী দেখি তাহলে সেখানে চার বিধবা মহিলার লড়াইয়ের গল্প ফুটে উঠবে। বিয়ের রাতেই মিমির চরিত্র বিধবা হয় সঙ্গে বিধবা হন পরিবারের আরো তিনজন। কে বা কারা এই ষড়যন্ত্রতে যুক্ত রয়েছেন তাদের খুঁজে খুঁজে প্রতিশোধ নেবেন এই চারজন।

Sudeshna has been writing entertainment reports since 2021.