Shreya: চাঁদের আলোর মতোন ঝলমল করে উঠলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। তার ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। আমরা প্রত্যেকেই জানি গানের পাশাপাশি সাজগোজ করতে ভীষণ পছন্দ করেন তিনি। মাঝেমধ্যেই তার বিভিন্ন ছবি তুলে ধরেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
সেরকমই কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে পরনে রয়েছে একটি নীল রঙের ঝলমলে পোশাক। আর সেটিতে এমন একটি অংশ রয়েছে যা তুলে ধরেছেন ময়ূরের পেখমের মতো। একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। সবগুলোতে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
পোস্ট করতেই ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকে বলছেন তার বয়স যেন বাড়ছে না বরং এখনো পর্যন্ত তার মধ্যে কিশোরী সুলভ চপলতা ও জৌলুশ বর্তমান। এছাড়াও তার গানের প্রশংসা করতেও ভোলেননি নেটিজেনরা। উল্লেখ্য, মাঝেমধ্যেই তাকে এরকম বিভিন্ন সাজে দেখা যায়।
মূলত কোনো কনসার্ট, অনুষ্ঠান বা রিয়্যালিটি শো’তে যাওয়ার আগে বিভিন্ন সাজে সেজে উঠতে হয় তাকে। সেগুলি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এভাবে অনুরাগীদের আরো কিছুটা কাছাকাছি আসেন তিনি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তিনি কিন্তু সাধারণ রয়েছেন।
কখনো তার মধ্যে কোনো ঔদ্ধত্য বা অহংকার দেখা যায়নি বরং সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করেন। যে বিষয়টি আরো তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। সবমিলিয়ে বলতে গেলে বিভিন্ন কারণে মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.