Sohini: ‘রঘু ডাকাত’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেলেন সোহিনী

Sohini: ‘রঘু ডাকাত’এর জন্য সেরা পার্শ্ব চরিত্র অভিনেত্রীর তকমা পেলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সম্প্রতি সেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। যা দেখার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। হয়তো অনেকে জানেন দক্ষ অভিনয়ের অধিকারী তিনি।

ইতিমধ্যে একাধিক সিনেমা, ওয়েব সিরিজ এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের নিপুণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে ফেলেছেন। সেরকমই একটি সিনেমায় পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে সেরা পুরস্কার লাভ করেছেন তিনি। যেই খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

‘রঘু ডাকাত’ সিনেমায় গুঞ্জা চরিত্রে অভিনয়ের জন্য এই সেরা পুরস্কার লাভ করেছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সেই পুরস্কার বিতরণী সভা। সেখান থেকে তুলেছেন একগুচ্ছ ছবি। যেগুলো ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে কখনো হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো সেই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে রয়েছেন।

ছবি পোস্ট করে লেখেন, “অনেক অনেক ধন্যবাদ ‘টেলি সিনে অ্যাওয়ার্ডস’। মৃণ্ময় কাঞ্জিলাল এই পুরস্কারটির জন্য। ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘এসভিএফ সোশ্যাল’ এবং অবশ্যই আমার পরিচালক ধ্রুব ব্যানার্জি, দেব। এই পুরস্কার ‘রঘু ডাকাত’এর পুরো টিমের জন্য।”

পোস্ট করতেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তিনি অসাধারণ কাজ করেছেন তাই তার এই পুরস্কার প্রাপ্য। এছাড়া অন্যান্য প্রশংসাবার্তা-সহ আগামী কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে। উল্লেখ্য, কিছু সময় আগেই মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। যেখানে তিনি ছাড়াও অভিনয় করেছেন দেব, ঈধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যের মতন তারকারা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক