Iman: অন্য কারোর সঙ্গে ঘর বাঁধতে বলছেন ইমন! তাহলে কি বিচ্ছেদের পথে শিল্পী? জানুন

Iman: অন্য কারো সাথে ঘর বাঁধতে বলছেন জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। যা দেখার পর অনেকেই মনে করছেন তাহলে কি স্বামী নীলাঞ্জন ঘোষের সাথে কোনো মনোমালিন্য হয়েছে? যে কারণে এমন কথা তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আসুন তাহলে বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।

দীর্ঘ সময় ধরে বৈবাহিক সম্পর্ক রয়েছে নীলাঞ্জন এবং ইমন। এই দুজনের সম্পর্ক যত পরিণত হয়েছে ততই যেন গভীর হয়েছে বন্ধুত্ব। একে অপরের সাথে ভীষণই খুনসুটিতে মেতে ওঠেন দুজন। বেশ ভালোই সংসার করছেন দুজনে। তাহলে হঠাৎ এমন কি হলো যে অন্য কারো সাথে ঘর বাঁধতে বলছেন ইমন?

আসলে এমন কোনো বিষয় নয়। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে নিজের গাওয়া জনপ্রিয় একটি গান ‘তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর।’ ছবিগুলো মূলত গাড়িতে তোলা। খুব সম্ভবত নিজেই গাড়ি চালিয়ে কোনো অনুষ্ঠান বা অন্য কোথাও যাচ্ছিলেন।

সূর্যের আলো এসে পড়েছে চোখে মুখে। আর এই ‘সান কিসড্‌’ ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি এই শিল্পী। তাইতো এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে তিনি তুলে ধরেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইতিমধ্যে সেটি দেখে ফেলেছেন প্রচুর মানুষ। অনেকে তো প্রশ্ন করেছেন তিনি এমন ক্যাপশন দিলেন কেন?

আবার অনেকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে ব্যাপক চর্চায় উঠে এসেছেন এই শিল্পী। উল্লেখ্য, মাঝেমধ্যেই তাকে সম্মুখীন হতে হয় নানান কটাক্ষের। যদিও কোনো বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামান না বরং নিজের মতন বাঁচতেই পছন্দ করেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক