Sreemoyee: একমাত্র কন্যা কৃষভিকে তিনি মারবেন এটা তার অধিকার! আর সেই মার খাওয়া নাকি তার মেয়ের দায়িত্ব। সম্প্রতি এমনই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। যা দেখার পর প্রথম দেখায় মনে হতে পারে এতটা নিষ্ঠুর তিনি কবে হলেন? একরত্তি মেয়েকে তিনি কীভাবে মারতে পারেন?
তবে তার ভিডিওটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যায়। আসলে মজার ছলে এটি তৈরি করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গান। যার নাম, ‘আমি তোমায় মারবো, এটা আমার অধিকার। তুমি মার খাবে এটা তোমার দায়িত্ব।’ মূলত বাংলাদেশের এই গানটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তাতে মজা করে ভিডিও তৈরি করেছেন শ্রীময়ী। যেখানে তার কোলে রয়েছে কন্যা কৃষভি। সে এই ভিডিওটাতে বেশ মজা পেয়েছে তা বোঝা গিয়েছে তার উচ্ছ্বাস দেখেই। ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কারণ সে আমার এক ও একমাত্র পাগলামির সঙ্গী।’
পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন ভীষণ মিষ্টি লাগছে তাকে দেখতে। আবার কেউ কেউ মজার ছলে বলেছেন এইটুকু বাচ্চাকে মারতে মায়া লাগবে না অভিনেত্রীর? সবমিলিয়ে এই ভিডিওটির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ভীষণ রকম সক্রিয় শ্রীময়ী। মাঝেমধ্যেই নিজের ছবি ও ভিডিওর মাধ্যমে আলোচনায় উঠে আসেন তি।নি এই যেমন কিছুদিন আগে বৃষ্টিভেজা বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। যার মাধ্যমে তুমুল কটাক্ষ ও সমালোচনার শিকার হয়েছিলেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.