Mouni: মানুষের বিয়ের পর জৌলুস বাড়ে তবে এক্ষেত্রে উল্টো ছবি দেখা যাচ্ছে! কারণ, বিচ্ছেদের পর আরো বেশি জেল্লা বাড়ছে অভিনেত্রী মৌনি রায়ের (Mouni)। হয়তো অনেকেই জানেন সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন মৌনি এবং সূরজ। তবে তাতে বিন্দুমাত্র শোক বা দুঃখ-কষ্ট দেখা যাচ্ছে না অভিনেত্রী জীবনে।
কারণ, একের পর এক ফোটোশ্যুটের মাধ্যমে উষ্ণতা বাড়াচ্ছেন তিনি। যে সময় তিনি তার বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তা ঠিক পরেই তাকে কানের রেড কার্পেটে লাবণ্য ছড়াতে দেখা গিয়েছে। তবে সেখানেই থেমে থাকেননি। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন।
সেরকমই কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাকে। যেখানে তার পরনে রয়েছে মেরুন রঙের একটি ওয়েস্টার্ন পোশাক। ছবিগুলো পরে একাধিক আত্মবিশ্বাসী পোজ দিয়েছেন তিনি। কখনো সামনে তাকিয়ে কখনো পেছনে সবমিলিয়ে অসাধারণ সব ভঙ্গিমায় দেখা গিয়েছে তাকে। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রস্তুত, শুরু করুন, এক্স চাপুন।’
পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রীর জৌলুস যেন ক্রমাগত বাড়ছে। একইসাথে তার গ্ল্যামারের দিকটি উল্লেখ করতে ভোলেননি তারা। কারণ, বয়সের সাথে সাথে গ্ল্যামার বেড়ে চলেছে পাল্লা দিয়ে। এখনো পর্যন্ত তিনি হার মানাতে পারেন কম বয়সী যুবতীদের।
নিজের শরীরকে এতটাই মেইন্টেন করে রেখেছেন তিনি। মূলত কঠোর পরিশ্রম, খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ সবমিলিয়ে তার যৌবন ধরে রাখতে সাহায্য করছে। অন্যদিকে কিছুদিন আগে একটি আইটেম গানেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.